শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ জানুয়ারী, ২০২৬, ১২:৫৪ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার আরেক দেশের প্রেসিডেন্টকে ট্রাম্পের কড়া হুঁশিয়ারি 

ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে বড় পরিসরের সামরিক অভিযানে আটক করার পর এবার কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে সরাসরি কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (০৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

মাদুরোর গ্রেপ্তার অভিযানের সম্ভাব্য প্রভাব নিয়ে পেত্রোর সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প এ হুঁশিয়ারি দেন। এ অভিযানের পরিণতি সম্পর্কে উদ্বিগ্ন নন বলে মন্তব্য করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো। শনিবার মার-আ-লাগোতে এক সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তার কোকেন তৈরির কারখানা আছে। সে কোকেন তৈরি করছে এবং সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে।’

এ বক্তব্যের পর আরও কড়া ভাষায় ট্রাম্প যোগ করেন, ‘তাই ওকে নিজের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’ ভেনেজুয়েলা অভিযানের পর ট্রাম্পের এই হুঁশিয়ারি লাতিন আমেরিকার রাজনীতিতে নতুন করে উত্তেজনা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া প্রয়োজনে ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় ‘আরও অনেক বড় হামলা’ চালানোর প্রস্তুতি রয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তিনি বলেন, প্রথম অভিযানের সাফল্য বিবেচনায় দ্বিতীয় দফায় হামলার প্রয়োজন নাও হতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়