শিরোনাম
◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি 

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২৬, ১১:২৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

ট্রা‌ম্পের ম‌স্তিস্ক অচল, যুক্তরাষ্ট্র ভয়াবহ স্বৈরশাসকের হাতে আটকা পড়েছে: ব্রিটিশ গবেষক

এল আর বাদল : ব্রিটিশ গবেষক ও চলচ্চিত্র নির্মাতা হাইম ব্রেশিথ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এমন এক স্বৈরশাসক হিসেবে বর্ণনা করেছেন, যার মস্তিষ্ক কার্যত অচল হয়ে পড়েছে এবং যিনি বিশ্বকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিয়েছেন।

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের বিষয়ে নিজের বিশ্লেষণ তুলে ধরে তিনি  বলেন, আজ আমেরিকা পরিণত হয়েছে একটি ক্লান্ত সাম্রাজ্যে—যার অর্থনীতি হাঁপিয়ে উঠেছে, তাদের কারণে সৃষ্ট যুদ্ধগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং নিজের সৃষ্টি করা বিশৃঙ্খলাই এখন তার দিকে ফিরে আসছে। এর ফলে তাদের মুদ্রা ডলার ধীরে ধীরে গুরুত্ব হারাচ্ছে। -- পার্সটু‌ডে

প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেশিথ জোর দিয়ে বলেছেন, "বর্তমানে যুক্তরাষ্ট্র পরিচালিত হচ্ছে ডোনাল্ড ট্রাম্প নামের এক তুচ্ছ ও শিশুসুলভ স্বৈরশাসকের মাধ্যমে, যার মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না।

এই গবেষক বলেন, আমেরিকানরা একসময়ের নিষ্ঠুর বৈশ্বিক শক্তি থেকে এখন পতনশীল একটি দেশে পরিণত হয়েছে। শুধু তাই নয়, তারা এখন ক্যারিবীয় অঞ্চলের জলদস্যুতে পরিণত হয়েছে এবং ভূমধ্যসাগরের গণহত্যাকারী জলদস্যুদের (ইসরায়েল) সঙ্গে হাত মিলিয়ে চারপাশে ক্ষতি সাধন করছে—প্রতিদিন আরও বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং যাকে ইচ্ছা অপহরণ করছে।

ব্রেশিথ আশা প্রকাশ বলেন, আশাকরি ব্রিকসের সদস্য দেশগুলো যুক্তরাষ্ট্রের মতো অপরাধী সত্তার বিরুদ্ধে আরও স্পষ্টভাবে দাঁড়াবে।

এই ব্রিটিশ লেখক বলেন, শুরুতেই চীন ও রাশিয়ার উচিত ছিল যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ঠেকানো। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের আশপাশে ক্ষতি করতেই থাকবে এবং পারমাণবিক যুদ্ধকে আরও কাছাকাছি নিয়ে আসবে।

ব্রেশিথ আরও বলেন, আমরা এখন সব ধরনের প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ভাঙন প্রত্যক্ষ করছি—জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এর বাইরে নয়। আর সবচেয়ে ভয়াবহ হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগ ধ্বংস করে দেওয়া হচ্ছে, এটাও যুক্তরাষ্ট্র করছে, যা পারমাণবিক যুদ্ধ ছাড়াও পৃথিবীর জীবনকে ভয়াবহ করে তুলবে।

এই গবেষকের মতে, ভেনেজুয়েলাকে লুট ও ধ্বংস করার জন্য যুক্তরাষ্ট্রের পদক্ষেপ আসলে লিবিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও সোমালিয়া ধ্বংসের ধারাবাহিকতারই অংশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়