শিরোনাম
◈ নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৮:০৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব সাগরে মানবহীন নৌযানের সফল পরীক্ষা চালাল পাকিস্তান নৌবাহিনী

উত্তর আরব সাগরে ব্যাপক নৌ-মহড়া চালিয়েছে পাকিস্তান। এসময় নিজেদের অপারেশনাল প্রস্তুতি ও আধুনিক যুদ্ধ সক্ষমতা প্রদর্শন করেছে দেশটির নৌবাহিনী। যেখানে ছিল মানবহীন নৌযান চালানোর সফল পরীক্ষা। খবর সামা টিভি’র

দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আধুনিক নৌযুদ্ধের পরিবর্তিত বাস্তবতায় পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ প্রস্তুতি যাচাই করতেই এই মহড়া করেছে দেশটির নৌবাহিনী।

আইএসপিআর জানায়, মহড়ায় প্রচলিত যুদ্ধব্যবস্থার পাশাপাশি আধুনিক মানববিহীন প্রযুক্তির ব্যবহার প্রদর্শিত হয়। একাধিক অপারেশনাল ডোমেইনে পরিচালিত এই অনুশীলনে নৌবাহিনীর সমন্বিত যুদ্ধ সক্ষমতা তুলে ধরা হয়।

মহড়ার অন্যতম আকর্ষণ ছিল ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম থেকে এলওয়াই-৮০ (LY-80) সারফেস-টু-এয়ার ক্ষেপণাস্ত্রের সফল লাইভ ফায়ারিং। দীর্ঘ পাল্লার এই ক্ষেপণাস্ত্র নির্ভুলভাবে একটি আকাশ লক্ষ্যবস্তু শনাক্ত করে ধ্বংস করতে সক্ষম হয়। 

পাকিস্তান নৌবাহিনী একটি আনম্যানড সারফেস ভ্যাসেল (USV)–এর সফল উন্মুক্ত সমুদ্র পরীক্ষা চালায়। ওই পরীক্ষায় নৌযানটির উচ্চগতির সক্ষমতা, টেকসই গঠন এবং কঠিন আবহাওয়ায় কার্যকারিতা নিশ্চিত করা হয়। আইএসপিআরের মতে, এই ইউএসভিতে রয়েছে উচ্চমাত্রার ম্যানুভারেবিলিটি, নিখুঁত নেভিগেশন এবং প্রতিকূল পরিবেশে কাজ করার সক্ষমতা।

আইএসপিআর আরও জানায়, এই মানববিহীন নৌযানটি কম ঝুঁকিতে উচ্চ প্রভাব সৃষ্টিকারী একটি কার্যকর প্ল্যাটফর্ম। এটি পাকিস্তান নৌবাহিনীর স্বায়ত্তশাসিত ও ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতায় একটি ধাপের বড় উন্নতি। সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়