শিরোনাম
◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা  ◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৫ বছরের ইতিহাসে প্রথম: মহাকাশচারীর গুরুতর অসুস্থতায় মাঝপথেই ফিরছে নাসার চার সদস্যের দল

২৫ বছরের ইতিহাসে এই প্রথম। ‘ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন’ (আইএসএস) থেকে এই প্রথম বার অসুস্থতাজনিত কারণে নির্ধারিত সময়ের আগেই ফেরানো হচ্ছে নাসা-র চার জন মহাকাশচারীর একটি দলকে।

সূত্রের খবর, একজন মহাকাশচারী নাকি গুরুতর অসুস্থ। সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে নাসা। চার মহাকাশচারীর মধ্যে কে অসুস্থ কিংবা তার ঠিক কী হয়েছে সে ব্যাপারে মুখ না-খুললেও বিষয়টি নিয়ে শোরগোল তৈরি হয়েছে দেখে নাসা এ দিন জানায়, ‘এটা ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন নয়। আমরা মহাকাশচারীদের শারীরিক পরিস্থিতি নিয়ে কোনও রকম ঝুঁকি নিই না। তবে উনি এখন অনেকটাই ভালো আছেন।’

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, ইউরোপিয়ান স্পেস এজেন্সি-সহ অন্তত ন’টি আন্তর্জাতিক সংস্থার হাতে তৈরি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে এমনিতে কোনও হাসপাতাল নেই। কোনও পেশাদার চিকিৎসকও থাকেন না। তবে বেশির ভাগ অভিযানেই এমন এক মহাকাশচারীকে রাখা হয়, যিনি আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় চিকিৎসা করতে সক্ষম। তাকে বলে ‘ক্রু মেডিক্যাল অফিসার’ (সিএমও)।

প্রয়োজনীয় মেডিক্যাল কিটও থাকে তার সঙ্গে। নির্ধারিত সময়ের আগেই ফিরতে চলা স্পেস এক্স-এর এই মিশনে কোনও সিএমও আছেন কি না, তা স্পষ্ট নয়। থাকলেও ‘সিরিয়াস মেডিক্যাল কন্ডিশন’ তিনি সামাল দিতে পারতেন কি না, তা নিয়েও প্রশ্ন থাকছে। সম্ভবত সেই কারণেই মাঝপথে ফেরানো হচ্ছে মিশন।

জানা গিয়েছে, এই টিমের মধ্যে্ দু’জন নাসা-র — জেনা কার্ডম্যান ও মাইক ফিঞ্চ। অন্য দু’জন জাপানের নভোশ্চর কিমিয়া ইউয়ি ও রাশিয়ার রওলেগ প্লাতোনভ। গত বছর অগস্টে কেনেডি স্পেস সেন্টার থেকে যাত্রা শুরু করেছিল চার জনের ওই টিম। আগামী মার্চে ফেরার কথা। কিন্তু আগেই ফিরতে হচ্ছে তাদের।

নাসা সূত্রের খবর, গত বুঝবার ঠিক ছিল ফিঞ্চ ও কার্ডম্যান স্পেসস্টেশন থেকে বেরিয়ে স্পেসওয়াক করবেন। পরিস্থিতি বদলে যাওয়ায় আগেই তা বাতিল করা হয়েছিল। এ বার জানা গেল, পুরো মিশনই কার্যত ‘বাতিল’। নাসা জানিয়েছে, স্পেশ স্টেশনে অভিকর্ষ নেই। তাই যন্ত্র থাকলেও সব শারীরিক পরীক্ষা সম্ভব নয়। সেই কারণেই ফেরানো হচ্ছে মহাকাশচারীদের। সূত্র: ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়