শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২৬, ০৭:৪২ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ কবে, রাত নামবে দিনে

একুশ শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ ঘটতে যাচ্ছে ২ আগস্ট ২০২৭। এদিন সূর্য পুরোপুরি ঢাকা পড়বে এবং সর্বোচ্চ ৬ মিনিট ২৩ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে পূর্ণ সূর্যগ্রহণ। এটিই হবে একুশ শতকের সবচেয়ে দীর্ঘ পূর্ণ সূর্যগ্রহণ। ওই দিন দিনের বেলায় পৃথিবীর বিস্তীর্ণ অঞ্চল অল্প সময়ের জন্য অস্বাভাবিক অন্ধকারে ঢেকে যাবে। সূর্য পুরোপুরি চাঁদের আড়ালে চলে যাওয়ায় কয়েক মিনিটের জন্য দিন ও রাতের পার্থক্য বোঝা যাবে না।

সূর্যগ্রহণের সময় ইউরোপ, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চল ৬ মিনিট পর্যন্ত অন্ধকারাচ্ছন্ন থাকবে বলে ধারণা করা হচ্ছে, যা শতাব্দীর ইতিহাসে দীর্ঘতম সূর্যগ্রহণ। ইউরোপের বেশির ভাগ অংশ, পশ্চিম এশিয়া ও পূর্ব আফ্রিকার বিভিন্ন দেশে আংশিকভাবে এ সূর্যগ্রহণ দেখা গেলেও যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও এশিয়ার বেশির ভাগ দেশ থেকে দেখা যাবে না।

বহু বছর ধরেই জ্যোতির্বিজ্ঞানীরা এ গ্রহণের পূর্বাভাস দিয়ে আসছিলেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এখন গ্রহণের সময়, গতিপথ এবং কোনো কোনো অঞ্চল থেকে এটি দেখা যাবে, সবকিছু নির্ভুলভাবে নির্ধারণ করা হয়েছে।

পূর্ণ সূর্যগ্রহণের সরু পথটি শুরু হবে মরক্কো ও দক্ষিণ স্পেন থেকে। এরপর তা অতিক্রম করবে আলজেরিয়া, তিউনিসিয়া, লিবিয়া, মিসর ও সৌদি আরব, শেষে ইয়েমেন ও সোমালিয়ার উপকূলে গিয়ে শেষ হবে। এর আশপাশের বিস্তীর্ণ অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। অনেক জায়গায় দুপুরের সময় আকাশ এমন অন্ধকার হয়ে যাবে, যেন মনে হবে হঠাৎ সন্ধ্যা নেমে এসেছে।

চাঁদের ছায়া ঘণ্টায় প্রায় দুই হাজার কিলোমিটার বেগে পৃথিবীর ওপর দিয়ে অগ্রসর হবে। মরুভূমি, নদীতীর, খোলা মাঠ কিংবা শহরের ছাদ— সব জায়গা থেকেই মানুষ এ বিরল প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়