শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ০৮:৪৭ রাত
আপডেট : ১৯ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গে ডুবন্ত চরে ধাক্কা লেগে বাংলাদেশি জাহাজে ফাটল, ১২ নাবিককে উদ্ধার করল পুলিশ

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণার মুড়িগঙ্গা নদীতে দুর্ঘটনার শিকার হয়েছে একটি বাংলাদেশি জাহাজ। এখন জাহাজটি ডুবে যাচ্ছে। তবে ওই জাহাজে থাকা ১২ নাবিককে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) পুলিশের বরাতে সংবাদমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, গতকাল বুধবার খুলনার জাহাজ এমভি তামজিত বাংলাদেশে ফিরে আসছিল। তখন ডুবন্ত বালুর চরে জাহাজটি ধাক্কা খায়। এটি উত্তর ২৪ পরগণা থেকে ফ্লাই অ্যাশ আনছিল।

ডুবন্ত বালুচরে ধাক্কা খাওয়ার পরই জাহাজটিতে ফাটল ধরে পানি ওঠা শুরু করে। এতে করে জাহাজের ১২ নাবিক আটকা পড়ে যান।

স্থানীয় জেলেরা বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় সাগর থানার পুলিশকে খবর দেন। সেখানে পুলিশের একটি দল গিয়ে জেলেদের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান চালিয়ে ১২ নাবিককে উদ্ধার করেন।

সাগর থানার এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, “জাহাজ থেকে ১২ নাবিকের সবাইকে নিরাপদভাবে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন বাংলাদেশি। এ ঘটনায় কেউ আহত হননি।”

কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকায় নাকি যান্ত্রিক কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে সেটি তদন্ত করা হচ্ছে।

সূত্র: দ্য হিন্দু

  • সর্বশেষ
  • জনপ্রিয়