শিরোনাম
◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:০১ দুপুর
আপডেট : ২৮ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে হুম‌কি ম‌নে কর‌ছেন

আন্তর্জা‌তিক ডেস্ক : ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম স্বীকার করেছে, মার্কিন প্রেসিডেন্ট ব্রিকসকে হুমকি হিসেবে দেখছেন। বর্তমানে ইসলামী প্রজাতন্ত্র ইরান, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিসর, ইথিওপিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া- এই ১০টি দেশ ব্রিকস জোটের সদস্য।

প্রতিবেদনে বলা হয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের টেলিভিশন চ্যানেল ফোরটিন এক প্রতিবেদনে স্বীকার করেছে যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস গোষ্ঠীকে একটি হুমকিপূর্ণ শক্তি হিসেবে দেখেন। ---- পার্টসটু‌ডে

এই প্রতিবেদনের লেখক নোয়াম রাহলিস মনে করেন, ব্রিকস যুক্তরাষ্ট্রের জন্য একটি অর্থনৈতিক হুমকি হয়ে উঠেছে; কারণ ব্রিকস দেশগুলোর একটি স্পষ্ট লক্ষ্য রয়েছে, আর তাহলো ডলারের ওপর নির্ভরতা কমানো এবং তার বিকল্প আর্থিক ব্যবস্থা গড়ে তোলা।

রাহলিসের মতে, যুক্তরাষ্ট্রের দৃষ্টিকোণ থেকে ব্রিকস একটি বিপজ্জনক অস্তিত্ব, কারণ এটি পশ্চিমা ব্যবস্থার বিকল্প প্রস্তাব করছে। এই প্রেক্ষাপটে বহু সন্দেহ ও প্রশ্ন রয়েছে যে, ওয়াশিংটনের ইরানের সঙ্গে উত্তেজনা সৃষ্টি কেবল ইসরাইলের নিরাপত্তা উদ্বেগের কারণেই নয়; বরং এটি এমন একটি ফ্রন্টকে ভেঙে দেওয়ার প্রচেষ্টার অংশ, যা ডলার ও যুক্তরাষ্ট্রের ক্ষমতাকে লক্ষ্য করে গড়ে উঠেছে। এই ক্ষেত্রে ইরান ব্রিকস গোষ্ঠীর ভেতরে একটি গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী আঞ্চলিক খেলোয়াড়ে পরিণত হয়েছে।

প্রতিবেদনের লেখক আরও বলেন, ট্রাম্প একজন ব্যবসায়ী এবং তিনি বিশ্বকে একটি অর্থনৈতিক মঞ্চ হিসেবে দেখেন, এটি এমন এক মঞ্চ, যেখানকার সমীকরণে ইসরাইলের গুরুত্ব আমাদের ধারণার চেয়েও অনেক কম হতে পারে। তিনি কোনো দেশকে স্থায়ী মিত্র বা শত্রু হিসেবে দেখেন না; বরং দেশগুলোকে তিনটি শ্রেণিতে ভাগ করেন, আর সেগুলো হলো- অংশীদার, অধীনস্থ (ভাড়াটে) এবং প্রতিদ্বন্দ্বী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়