শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:২২ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোস্তাফিজকে বাদ দেওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে: কংগ্রেস নেতা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসর থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না বলে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশ। যে কারণে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি।

আইসিসির এমন সেচ্ছাচারী আচরণের কারণে বাংলাদেশকে সমর্থন করে বিশ্বকাপে ভারতের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানের এমন ঘোষণায় চরম বিপদে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচের মোট বাজারমূল্য ধরা হয় প্রায় ৫০ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬১৫০ কোটি টাকা। সম্প্রচার স্বত্ব, বিজ্ঞাপন, স্পন্সর, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম মিলিয়েই এই অঙ্ক। 

বাংলাদেশের বিশ্বকাপ বয়কট ও পাকিস্তানের ভারত ম্যাচ বয়কেটের সিদ্ধান্তে কঠিন চাপে পড়েছে বিসিসিআই ও আইসিসি। তাই মোস্তাফিজকে বাদ দেওয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন ভারতীয় কংগ্রেস নেতা শশী থারুর।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পাকিস্তানের ম্যাচ বয়কটের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এই কথা বলেন এই কংগ্রেস নেতা।

তিনি বলেন, সত্যি বলতে, এটা খুবই লজ্জাজনক যে, খেলাধুলাকে এভাবে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। আমি মনে করি না যে মোস্তাফিজের কলকাতার হয়ে আইপিএল খেলার চুক্তি বাতিল করা উচিৎ ছিল। এটা খুবই দুর্ভাগ্যজনক ছিল।

তার ভাষ্য, রাজনীতিতে হস্তক্ষেপ, আমার মনে হয় বাংলাদেশিদের প্রতিক্রিয়া ছিল অতিরঞ্জিত। কিন্তু এটি একই প্রতিফলন। পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সংহতি প্রদর্শনের চেষ্টা করছে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

‘আমার মনে হয় আমাদের সত্যিই এই বোঝার প্রয়োজন যে খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মতো খেলা, যা সকল মানুষের কাছে এত গুরুত্বপূর্ণ, অন্তত খেলার মাঠে আমাদের একত্রিত করার একটি মাধ্যম হওয়া উচিত।’ 

তিনি আরও বলেন, আমি সত্যি বলতে চাই যে এটি এখন সংশ্লিষ্ট সকলের জন্য জরুরি ভিত্তিতে একে অপরের সঙ্গে যোগাযোগ করার জন্য একটি সতর্কবার্তা। আইসিসি হতে পারে এর প্ল্যাটফর্ম।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়