শিরোনাম
◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩৬ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার অপরাধের তদন্তে প্যারিসে ইলন মাস্কের ‘এক্স’ অফিসে তল্লাশি

বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন ‘এক্স’ (সাবেক টুইটার)-এর ফ্রান্স অফিসে তল্লাশি চালিয়েছে দেশটির সাইবার ক্রাইম ইউনিট। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে প্যারিসে অবস্থিত কোম্পানিটির কার্যালয়ে এই অভিযান পরিচালনা করে প্যারিস পাবলিক প্রসিকিউটর অফিসের অধীন তদন্তকারী দল।

প্রসিকিউটর দপ্তরের বরাতে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারিতে শুরু হওয়া একটি তদন্তের অংশ হিসেবে এ তল্লাশি চালানো হয়েছে। তদন্তে প্ল্যাটফর্মটির অ্যালগরিদম ব্যবস্থাপনা, তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি এবং অবৈধ কনটেন্ট নিয়ন্ত্রণে প্রতিষ্ঠানের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

অভিযোগের মধ্যে রয়েছে ঘৃণাত্মক বক্তব্য, হলোকাস্ট অস্বীকারমূলক কনটেন্ট, শিশু নির্যাতনসংক্রান্ত অবৈধ ছবি ও ডিপফেক সামগ্রী ছড়িয়ে পড়া এবং এসব কনটেন্ট অপসারণে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—তা যাচাই করা। ফরাসি আইনে হলোকাস্ট অস্বীকার শাস্তিযোগ্য অপরাধ।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র ও ডিজিটাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যেই এই তল্লাশি চালানো হয়েছে। এ অভিযানে ফরাসি পুলিশের বিশেষ সাইবার ইউনিট সহায়তা করেছে।

এদিকে, ইলন মাস্ক এবং এক্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লিন্ডা ইয়াকারিনোকে আগামী ২০ এপ্রিল ২০২৬ তারিখে ‘স্বেচ্ছাসেবী সাক্ষাৎকারে’ অংশ নেওয়ার জন্য তলব করা হয়েছে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো পর্যন্ত এক্স কর্তৃপক্ষ বা ইলন মাস্কের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্লেষকদের মতে, ইউরোপে বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর নিয়ন্ত্রণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে কঠোর আইন প্রয়োগের ধারাবাহিকতার অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট কার্যকরের পর থেকে অনলাইন প্ল্যাটফর্মগুলোর কনটেন্ট ব্যবস্থাপনা ও স্বচ্ছতা নিয়ে নজরদারি আরও জোরদার হয়েছে।

সূত্র: যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়