শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৩ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ অভিবাসী ইস্যুতে মমতার কড়া সমালোচনায় মোদি

পশ্চিমবঙ্গের নির্বাচনের আগে বিজেপি অনুপ্রবেশকে অস্ত্র করে নানাভাবে আক্রমণ করে চলেছে। আর তাই বৃহস্পতিবার সন্ধ্যায় রাজ্যসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জানাতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করে বলেন, তৃণমূল কংগ্রেস অবৈধ অভিবাসীদের রক্ষা করার জন্য আদালতে যাচ্ছে।

বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে শুনানির সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন রাজ্যসভায় তীব্র সমালোচনা করেন। মমতার নাম উল্লেখ না করলেও তার লক্ষ্য ছিল মুখ্যমন্ত্রী। এসআইআর প্রক্রিয়া নিয়ে মমতার বিরোধিতার জবাবে  মোদি বলেন, তৃণমূল কংগ্রেস কেবল ক্ষমতার কথা চিন্তা করে, জনগণের কথা নয়। মমতা  ব্যানার্জির দলকে অনুপ্রবেশকারীদের আড়াল করার জন্য তীব্র সমালোচনা করেন তিনি। 

প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ দেশগুলিও তাদের দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়িয়ে দিচ্ছে। তবে আমাদের দেশে কিছু গোষ্ঠী অনুপ্রবেশকারীদের রক্ষা করার জন্য ইচ্ছাকৃত এবং সংগঠিত প্রচেষ্টা চালাচ্ছে। প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, আমাদের দেশের যুবসমাজ কীভাবে এমন নেতাদের গ্রহণ করতে পারে যারা অবৈধ অভিবাসীদের পক্ষে আক্রমণাত্মকভাবে ওকালতি করছেন? 

মোদির বক্তব্য, এই অনুপ্রবেশকারীরা ভারতীয় যুবসমাজের অধিকার কেড়ে নিচ্ছে। অনুপ্রবেশকারীরা তাদের চাকরি এবং জীবিকা ছিনিয়ে নিচ্ছে, উপজাতি সম্প্রদায়ের জমি দখল করছে এবং আমাদের ছেলেমেয়েদের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য হুমকি তৈরি করছে।

পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার জন্য বিজেপি যেসব রাজনৈতিক ইস্যু ব্যবহার করছে, তার মধ্যে অনুপ্রবেশ বা অবৈধ অভিবাসন অন্যতম। বিজেপি এসআইআর প্রক্রিয়াকে সমর্থন করে আসছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এর তীব্র বিরোধিতা করে অভিযোগ করেছে যে, এই প্রক্রিয়ায় বৈধ নাগরিকদের বাদ দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে নিজে সওয়াল করে  এসআইআরের নানা অসঙ্গতি তুলে ধরেন।

প্রধানমন্ত্রী মোদী তৃণমূল কংগ্রেস এবং তার মিত্রদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও করেছেন।

তিনি বলেন, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে বা বামপন্থী যাই হোক না কেন, তারা কয়েক দশক ধরে  রাজ্যগুলিতে সরকার পরিচালনার সুযোগ পেয়েছে। অথচ  তারা কেবল নিজেদের পকেট ভরার জন্য কাজ করেছে। নাগরিকদের জীবনে পরিবর্তন আনা কখনও তাদের অগ্রাধিকার ছিল না,বলে মন্তব্য করেন  প্রধানমন্ত্রী। উল্লেখ্য, বুধবার লোকসভায় বিরোধীদের বিক্ষোভের ফলে প্রধানমন্ত্রী ধন্যবাদ জ্ঞাপন করে ভাষণ দিতে পারেননি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়