শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:২৬ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে কাঁপল ৪ দেশ, কেন্দ্রস্থল বাংলাদেশ থেকে ৫৫ মাইল উত্তরে

বাংলাদেশের উত্তরে ভারতের সিকিম রাজ্যে ৪ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে নেপাল, চীন ও ভুটানের কিছু অংশ কেঁপে উঠে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর বরাতে ভলকানো ডিসকভারির প্রতিবেদনে বলা হয়, শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পশ্চিম সিকিমে, ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল থেকে বাংলাদেশ প্রায় ৫৫ মাইল (৮৮ কিলোমিটার) উত্তরে। এছাড়া নেপাল, চীন ও ভুটানের কিছু এলাকাতেও কম্পনের প্রভাব অনুভূত হয়েছে।

ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের ফলে উৎপত্তিস্থলের আশপাশে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে এবং এখন পর্যন্ত ৩১টি কম্পন অনুভূতির প্রতিবেদন পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, হিমালয় সংলগ্ন অঞ্চল হওয়ায় সিকিম ও আশপাশের এলাকাগুলো ভূমিকম্পপ্রবণ হিসেবে পরিচিত।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ও ভারতসহ মোট ৫ দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। এর ফলে কয়েক ঘণ্টার মধ্যে একাধিকবার কম্পন অনুভূত হয়। স্থানীয় সময় রাত ১টা ৩৯ মিনিট থেকে ভোর ৩টা ৪১ মিনিট পর্যন্ত অনুভূত হয় কম্পনগুলো। এর মাত্রা ছিল ৪.০ থেকে ৪.৬ এর মধ্যে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, কম্পন অনুভূত হয় বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও চীনে। এর কেন্দ্রস্থল ছিল সিকিমের নামচি এবং মাঙ্গান এলাকায়, ভূপৃষ্টের ৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়