শিরোনাম
◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র ◈ ইরানে ইসরাইলের পালটা হামলা, বাড়ছে উত্তেজনা ◈ ৭.৮ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন, সুনামির ঝুঁকিতে উপকূলীয় এলাকা ◈ পুশইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারায় ৫ শতাধিক বাংলাদেশি ◈ ইরানের বিরুদ্ধে পালটা অভিযানে না যেতে নেতানিয়াহুকে অনুরোধ করবেন ট্রাম্প ◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৩১ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্জেন্টিনার রাজধানীতে রমজান উপলক্ষে কিং ফাহদ সেন্টারের ব্যতিক্রমী ব্যতিক্রমী উদ্যোগ

পবিত্র রমজান মাসকে যথাযথভাবে বরণ করে নিতে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসে অবস্থিত কিং ফাহদ ইসলামিক কালচারাল সেন্টার এক ব্যতিক্রমধর্মী ও সময়োপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক প্রস্তুতির অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আয়োজন করেছে ‘বিশেষ রমজানের প্রস্তুতি’ শীর্ষক একটি কোর্স। এই প্রস্তুতিমূলক কোর্সটি ২৪ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিটে কিং ফাহদ ইসলামিক কালচারাল সেন্টার প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই কোর্সে অংশগ্রহণের জন্য পূর্ব নিবন্ধনের কোনো প্রয়োজন নেই।আগ্রহী সবাই এতে সরাসরি অংশ নিতে পারছেন।

আয়োজকরা জানান, মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো এবং রমজান মাসের যথাযথ প্রস্তুতির গুরুত্ব তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তাঁদের মতে, রমজানের সঠিক প্রস্তুতি ব্যক্তি ও সামগ্রিক মুসলিম সমাজের জন্য দুনিয়া ও আখিরাত—উভয় ক্ষেত্রেই কল্যাণ বয়ে আনে। কোর্সের কর্মসূচিতে পবিত্র রমজান মাসের ফজিলত, এই মাসের মূল্যবান সময় নষ্ট না করার গুরুত্ব এবং রমজানকে কিভাবে অর্থবহ ও ফলপ্রসূ করা যায়—এসব বিষয়ে বৈজ্ঞানিক, সামাজিক ও ইন্টার্যাক্টিভ আলোচনা ও কার্যক্রম অন্তর্ভুক্ত আছে।

অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কার্যক্রমগুলোকে প্রাণবন্ত ও ব্যাবহারিকভাবে উপস্থাপন করা হচ্ছে। এ ছাড়া কোর্স কার্যক্রমের অংশ হিসেবে অংশগ্রহণকারীদের জন্য রাতের খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে, যা পুরো আয়োজনকে আরো আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ করে তুলেছে। এই উদ্যোগ প্রবাসে বসবাসরত মুসলিমদের মধ্যে রমজানের প্রস্তুতি ও ধর্মীয় সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সূত্র : আলোকা নেটওয়ার্ক

  • সর্বশেষ
  • জনপ্রিয়