শিরোনাম
◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৬ বিকাল
আপডেট : ০৮ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন হামলার আশঙ্কা: ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ

ইরানে মার্কিন সামরিক হামলার হুমকি এবং দেশটির অভ্যন্তরীণ অস্থিতিশীলতার প্রেক্ষাপটে নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে ভারত। তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস আজ এক জরুরি বার্তায় শিক্ষার্থীদের পাশাপাশি পর্যটক ও ব্যবসায়ীদেরও বাণিজ্যিক ফ্লাইট বা অন্য যেকোনো উপায়ে দ্রুত দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে।

গত ৫ জানুয়ারি জারিকৃত সতর্কবার্তার ধারাবাহিকতায় ভারতীয় দূতাবাস আজ নতুন এই নির্দেশনায় জানায়, ইরানের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত ভারতীয় নাগরিক—শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের বাণিজ্যিক ফ্লাইটসহ সহজলভ্য যেকোনো উপায়ে দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চললেও যেকোনো মুহূর্তে মার্কিন হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও আগামী বৃহস্পতিবার জেনেভায় দুই দেশের মধ্যে পরবর্তী দফার বৈঠক হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় সামরিক সমাবেশ ঘটিয়েছে ট্রাম্প প্রশাসন।

এদিকে, ইরানের পরিস্থিতি আরও জটিল করে তুলেছে নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন। প্রায় ছয় সপ্তাহ আগে দেশব্যাপী বিক্ষোভে নিহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠান থেকে তেহরান ও মাশহাদসহ বিভিন্ন শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা নতুন করে বিক্ষোভ শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বিভিন্ন স্থানে সরকার সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

ভারতীয় দূতাবাস তাদের নাগরিকদের বিক্ষোভ এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে। একই সঙ্গে পাসপোর্টসহ প্রয়োজনীয় ভ্রমণ নথিপত্র সব সময় হাতের কাছে রাখতে এবং যেকোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে বলা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়