শিরোনাম
◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:০৭ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

যে কারণে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আজ যৌথভাবে ইরানের ওপর হামলা চালিয়েছে। তেহরানসহ দেশটির ৬টি শহরে হামলা চালানো হয়েছে। এর পরই কঠোর বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, কেন ইরানে যৌথ হামলা চালিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে বলেছেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র শিল্প মাটিতে মিশিয়ে দেব। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি বড় এবং চলমান অভিযান শুরু করেছে। এই দুষ্ট ও উগ্র একনায়কতন্ত্র যাতে আমেরিকা ও আমাদের জাতীয় নিরাপত্তাকে হুমকি দিতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।’

তিনি আরও বলেন, ‘আমরা তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করব এবং তাদের ক্ষেপণাস্ত্র শিল্প সম্পূর্ণভাবে গুঁড়িয়ে দেব। এটি পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া হবে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করে দেব। আমরা নিশ্চিত করব যে অঞ্চলের সন্ত্রাসী সহযোগীরা আর অঞ্চল বা বিশ্বকে অস্থিতিশীল করতে না পারে। তারা আর আমাদের বাহিনীর ওপর হামলা করতে পারবে না। তারা আর আইইডি বা রাস্তার পাশে পেতে রাখা বোমা ব্যবহার করে হাজার হাজার মানুষকে, যার মধ্যে বহু আমেরিকানও আছে, গুরুতর আহত বা হত্যা করতে পারবে না। এবং আমরা নিশ্চিত করব যে ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না।’

একটি ভিডিও বার্তায় ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ডদের উদ্দেশে বলেন, ‘অস্ত্র সমর্পণ করুন। তাহলে আপনাদের ন্যায্যভাবে সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে। না হলে আপনাদের নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে হবে।’

ট্রাম্প ইরানের বিরুদ্ধে অভিযোগ করেন যে দেশটি দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে। তার দাবি, এসব ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোর জন্য হুমকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়