শিরোনাম
◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক

প্রকাশিত : ০২ মার্চ, ২০২৬, ১১:২২ রাত
আপডেট : ১৮ মে, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ

ইরাকের মতো ইরানে মার্কিন সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। 

সেই সঙ্গে ইরানি জনগণ এই ‘অবিশ্বাস্য সুযোগ’ কাজে লাগাবে বলে আশা করছেন তিনি। 

আজ সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

অপারেশন এপিক ফিউরি ‘এক রাতের মধ্যে’ শেষ হবে না উল্লেখ করে পিট হেগসেথ বলেন, ‘এটি একটি বড় যুদ্ধক্ষেত্র। তাদেরও অনেক সক্ষমতা রয়েছে। এ কারণেই তারা আমাদের জন্য এত বড় হুমকি।’ 

অভিযানের সময়কাল সম্পর্কে হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে আমাদের নির্ধারিত লক্ষ্যগুলো বাস্তবায়ন করব। যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় যতদূর প্রয়োজন ততদূর যাবে, তবে তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নেবে না।’

‘ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন সামরিক অভিযান কোনো দীর্ঘস্থায়ী যুদ্ধে পরিণত হবে না,’ বলেন হেগসেথ।’

এ মুহূর্তে ইরানের ভূখণ্ডে কোনো মার্কিন সৈন্য নেই বলে জানান হেগসেথ। তবে ভবিষ্যতে এমন পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও তিনি নাকচ করেননি।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ওয়াশিংটন আশা করে ইরানের জনগণ এই “অবিশ্বাস্য সুযোগ” কাজে লাগাবে।

ডোনাল্ড ট্রাম্পের আগের মন্তব্যের দিকে ইঙ্গিত করে হেগসেথ বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন যে “এখনই তোমাদের সময়”, যা ইরানের জনগণের প্রতি একটি স্পষ্ট বার্তা।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়