শিরোনাম
◈ মালদ্বীপের সঙ্গে ড্র করে ফাইনালের স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ১২:১১ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বেঞ্জামিন নেতানিয়াহু কোথায়—জল্পনা তুঙ্গে

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার পর তার ভাগ্য ‘অস্পষ্ট’ বলে দাবি করেছে ইরান। তবে তাদের এই দাবিকে ‘ভুয়া খবর’ বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর।

সোমবার (২ মার্চ) আধা-সরকারি ফার্স বার্তা সংস্থার প্রচারিত এক ভিডিও বার্তায় ইরানের এক সামরিক মুখপাত্র দাবি করেন, ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র দিয়ে আকস্মিক হামলায় নেতানিয়াহুর কার্যালয় এবং ইসরায়েলি বিমানবাহিনীর প্রধান তোমের বারের বাসভবনে আঘাত হানা হয়েছে।

তবে জেরুজালেমে বিমান হামলার সতর্কসংকেত বেজে উঠলেও সেখানে কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পাওয়া যায়নি বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। নেতানিয়াহুর কার্যালয়ও অক্ষত রয়েছে বলে জানিয়েছে তারা।

কোথায় আছেন নেতানিয়াহু?
এদিকে, ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, নেতানিয়াহু সোমবার বেইত শেমেশে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার স্থান পরিদর্শন করেছেন।

ইসরায়েলের উদ্ধারকারী সংস্থাগুলো নিশ্চিত করেছে, জেরুজালেমসহ একাধিক স্থানে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেইত শেমেশে একটি সিনাগগে হামলায় নয়জন নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

নেতানিয়াহুর দপ্তরের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর নিরাপত্তা অক্ষুণ্ণ রয়েছে এবং তার বিরুদ্ধে হামলার দাবি ভিত্তিহীন।

সূত্র: টাইমস অব ইসরায়েল, স্কাই নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়