শিরোনাম
◈ এবার লেবাননে সার্জিক্যাল স্ট্রাইক চালানোর বার্তা ট্রাম্পের ◈ বাংলাদেশ সীমান্তে বিএসএফের বেড়া নির্মাণে মেঘালয়ের আপত্তি, গ্রামবাসীর প্রতিবাদ ◈ পুরোপুরি সুস্থ নন ইলিয়াস কাঞ্চন: কথা বলছেন, তবে জড়তা কাটেনি, স্বাস্থ্য নিয়ে নতুন তথ্য ◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৭:১৮ বিকাল
আপডেট : ১৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে তুরস্কে ক্ষেপণাস্ত্র ছড়ার অভিযোগ

তুরস্ককে লক্ষ্য করে আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ায় হয়েছে বলে অভিযোগ করেছে আঙ্কারা। এরই পরিপ্রেক্ষিতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের দেশ। এমনকি নিজ ভূখণ্ড রক্ষায় ‘চূড়ান্ত’ পদক্ষেপেরও হুমকি দিয়েছে দেশটি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাদের ভূখণ্ডের প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে তারা ‘প্রয়োজনীয় সব ব্যবস্থা’ নেবে। 

ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় প্রবেশের পর তা প্রতিহত করা হয়েছে—এমন দাবির পর এ হুঁশিয়ারি দেওয়া হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ‘তুরস্ক সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক এবং আঞ্চলিক স্থিতিশীলতাকে অত্যন্ত গুরুত্ব দেয়। তবে, আমরা আবার জোর দিয়ে বলছি যে, আমাদের দেশের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধাবিত যেকোনো হুমকির বিরুদ্ধে দ্বিধাহীনভাবে এবং চূড়ান্তভাবে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।’

মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়, ‘আমরা পুনরায় মনে করিয়ে দিচ্ছি যে, এ বিষয়ে তুরস্কের সতর্কতাগুলো মেনে চলা সবার জন্যই মঙ্গলজনক।’

এর আগে গত সপ্তাহেও তুরস্ক ইরানের বিরুদ্ধে তাদের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ তুলেছিল, যা ইরানের সশস্ত্র বাহিনী অস্বীকার করেছে।

সূত্র: আলজাজিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়