শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৪:১৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৩ মার্কিন সেনাকে হত্যা করলো ইরান সমর্থিত ইরাকি যোদ্ধারা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থিত ইরাকি যোদ্ধা ‘ইসলামিক রেজিস্ট্যান্স’ দাবি করেছে, গত ১২ দিনে তারা মোট ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ইরানি মিডিয়া প্রেস টিভি।

আজ বুধবার (১১ মার্চ) প্রকাশিত বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায় ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৩১টি অভিযান চালানো হয়েছে। এসব হামলায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গত ১২ দিনে পরিচালিত মোট অভিযানের সংখ্যা দাঁড়িয়েছে ২৯১টিতে। এসব হামলার ফলে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

এছাড়া গোষ্ঠীটি ইউরোপীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আগ্রাসনে অংশ না নেওয়ার জন্য সতর্ক করেছে।

বিবৃতিতে বলা হয়, বিশ্ব শক্তিগুলো স্বাধীন জনগণের ওপর নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় এবং এর মাধ্যমে ইরানি জাতির মর্যাদা ও স্বাধীনতা দমন করার চেষ্টা করছে। তাদের দাবি, ইহুদিবাদী শক্তি এবং যুক্তরাষ্ট্র ইরানের ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধে তার মিত্রদের জড়িত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গোষ্ঠীটি আরও সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসনে যে দেশ অংশ নেবে তাকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে ইরাক এবং সমগ্র অঞ্চলে তাদের বাহিনী ও সামরিক ঘাঁটিগুলো প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে বলেও উল্লেখ করা হয়। সূত্র: প্রেস টিভ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়