শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২৬, ১২:৩৯ রাত
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরব আমিরাতের তিন বন্দর এলাকায় হামলার সতর্কবার্তা ইরানের

সংযুক্ত আরব আমিরাতের তিনটি গুরুত্বপূর্ণ বন্দর এলাকার আশপাশ থেকে বাসিন্দাদের সরে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে ইরান। ইরানের দাবি, ওই এলাকাগুলোতে মার্কিন সামরিক উপস্থিতি থাকায় সেগুলো সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের জেবেল আলি বন্দর, আবুধাবির খলিফা বন্দর এবং ফুজাইরাহ বন্দরের আশপাশের এলাকা থেকে বাসিন্দাদের অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে তেহরান।

প্রতিবেদন অনুযায়ী, বেসামরিক স্থাপনার ভেতরে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি ও গোপন অবস্থানের কারণে এসব এলাকা এখন বৈধ সামরিক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে দাবি করেছে ইরান।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

এ সতর্কবার্তার ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ বন্দর এলাকাগুলোকে ঘিরে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়