শিরোনাম
◈ একটি শিশুর ওপর নির্যাতন পুরো সমাজকে আহত করে: রামিসার রায়ে আদালতের বার্তা ◈ এআই ও প্রযুক্তিনির্ভর যুগে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: তারেক রহমান ◈ বালুবোঝাই ট্রাক উঠতেই ভেঙে পড়ল সেতু, দুর্ভোগে হাজারো মানুষ ◈ ভালো ব্যাংকও রক্ষা পায়নি, ৬১ ব্যাংকের মধ্যে ৪৪টির অবস্থার অবনতি, বেড়েই চলেছে খেলাপি ঋণের পাহাড় ◈ ভারতে ডেটা সেন্টার খাতে ৩০ বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ করবেন বাংলাদেশি-অস্ট্রেলীয় ব্যবসায়ী রবিন খুদা! ◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২৬, ১১:০৩ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের চাঁদ পর্যবেক্ষণে বসছে সৌদি কমিটি

সৌদি আরব দেশটির নাগরিকদের চাঁদ দেখা নিয়ে বার্তা দিয়েছে। দেশটির সুপ্রিম কোর্ট নাগরিকদের বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। বুধবার (১৮ মার্চ) সৌদির আকাশে চাঁদ দেখা গেলে পরদিন বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপন শুরু হবে।

সোমবার (১৬ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক সরকারি বিবৃতিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সনের রমজান মাসের ২৯তম দিন। এদিন সন্ধ্যায় যদি শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে পরদিনই ঈদুল ফিতর উদযাপন করা হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং তার পরদিন ঈদ অনুষ্ঠিত হবে।

সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটবর্তী আদালতে গিয়ে তা জানাতে হবে। এর মাধ্যমে সাক্ষ্য নিবন্ধন করা হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রের মাধ্যমেও বিচারিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা যাবে।

বিবৃতিতে বলা হয়েছে, যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন এ বিষয়ে গুরুত্ব দেন এবং নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটির সঙ্গে অংশ নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সূর্যাস্তের সময় সৌদি আরবের বিভিন্ন উঁচু স্থানে সরকারি চাঁদ দেখা কমিটিগুলো পর্যবেক্ষণে বসবে। সব সাক্ষ্য যাচাইয়ের পর ঈদের তারিখ সম্পর্কে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়