শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদ উপলক্ষে ৫ দিনের যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

ঈদুল ফিতর উপলক্ষে পাকিস্তান ও আফগানিস্তান পাঁচ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এমন এক সময়ে এই ঘোষণা এল যখন কাবুলে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে কথিত পাকিস্তানি বিমান হামলায় নিহতদের গণজানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

পবিত্র রমজান মাস শেষে উদযাপিত হতে যাচ্ছে মুসলিমদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এ উপলক্ষে সৌদি আরব, তুরস্ক ও কাতারের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। 

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বুধবার (১৮ মার্চ) জানিয়েছেন, আফগানিস্তানে বিমান হামলা বন্ধের এই সময়সীমা আগামী মঙ্গলবার (২৪ মার্চ) শেষ হবে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, সীমান্তে কোনো আক্রমণ, ড্রোন হামলা বা পাকিস্তানের অভ্যন্তরে কোনো সন্ত্রাসী ঘটনা ঘটলে পুনরায় সামরিক অভিযান শুরু করা হবে।

এক বিবৃতিতে তারার বলেন, পাকিস্তান এই সদুদ্দেশ্যমূলক পদক্ষেপটি ইসলামের আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিয়েছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করলেও আফগান পক্ষের জন্য কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তিনিও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যেকোনো হুমকির ক্ষেত্রে তার দেশ সাহসিকতার সঙ্গে আগ্রাসনের জবাব দেবে।

আফগান সরকারের দাবি, সোমবারের পাকিস্তানি হামলায় ৪০৮ জন নিহত এবং ২৬৫ জন আহত হয়েছেন। তবে জাতিসংঘ নিহতের সংখ্যা ১৪৩ বলে জানিয়েছে। পাকিস্তান মাদক নিরাময় কেন্দ্রে হামলার বিষয়টি অস্বীকার করে দাবি করেছে যে, তারা ‘সুনির্দিষ্টভাবে সামরিক স্থাপনা এবং সন্ত্রাসীদের মদতপুষ্ট অবকাঠামো লক্ষ্য করে’ হামলা চালিয়েছে।

২ হাজার শয্যার ‘উমিদ’ হাসপাতালে এই কথিত বিমান হামলার ঘটনাটি প্রতিবেশী দুই দেশের মধ্যে তিন সপ্তাহ ধরে চলা লড়াইয়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। ঘটনার সময় অনেক রোগীই ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন বা প্রার্থনা করছিলেন।

বুধবার (১৮ মার্চ) আফগান কর্তৃপক্ষ খননকারী যন্ত্র দিয়ে কবর খুঁড়ে কিছু ভিকটিমের গণদাফন সম্পন্ন করেছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবীরা অ্যাম্বুলেন্স থেকে কফিনগুলো বহন করে নিয়ে আসেন। স্বজনসহ শত শত আফগান নাগরিক সেখানে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হন। 

ফরেনসিক মেডিসিন ডিরেক্টরেটের প্রধান নাজিবুল্লাহ ফারুকি বলেন, পরিচয় নিশ্চিত হওয়ার পর কিছু লাশ হস্তান্তর করা হয়েছে। তবে প্রচুর সংখ্যক মরদেহ এখনও আমাদের কাছে রয়ে গেছে।

সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়