শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৬:২৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেবাননে হামলায় হামাসের অর্থ জোগানদাতা নিহত

ইসরাইলি সামরিক বাহিনী লেবাননে এক হামলায় হামাসের এক গুরুত্বপূর্ণ সদস্যকে হত্যার দাবি করেছে। তাদের দাবি, নিহত ওই ব্যক্তি গোষ্ঠীটির নানাবিধ কর্মকাণ্ডের জন্য অর্থায়নের সাথে সরাসরি জড়িত ছিলেন।

ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, শিন বেত গোয়েন্দা সংস্থার নির্দেশনায় চলতি সপ্তাহের শুরুর দিকে ওয়ালিদ মুহাম্মদ দিব নামের ওই ব্যক্তিকে লক্ষ্য করে একটি বিমান হামলা চালানো হয়। 

ইসরাইলি কর্তৃপক্ষের অভিযোগ, ওয়ালিদ মুহাম্মদ দিব অধিকৃত পশ্চিম তীর, লেবানন এবং অন্যান্য অঞ্চলে হামাসের নেটওয়ার্কগুলোতে অর্থ স্থানান্তরের জন্য দায়ী ছিলেন। এর পাশাপাশি তিনি নতুন সদস্য নিয়োগের কাজেও লিপ্ত ছিলেন বলে দাবি করা হয়েছে। 

তবে ইসরাইলি বাহিনীর এই দাবি এখন পর্যন্ত স্বাধীন কোনো সূত্রের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়