শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ১১:৩৩ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার বিশ্বনেতাদের কাছে ইরানকে রুখতে যে আহ্বান জানালেন নেতানিয়াহু

আলজাজিরা: মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এবার বিশ্বনেতাদের সরাসরি মাঠে নামার আহ্বান জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে মার্কিন-ইসরাইল জোটে যোগ দিতে আন্তর্জাতিক মহলকে জোরালো বার্তা দিয়েছেন তিনি।

দক্ষিণ ইসরাইলের আরাদ শহরে সাম্প্রতিক হামলার স্থান পরিদর্শনকালে এই আহ্বান জানান নেতানিয়াহু। তিনি দাবি করেন, ইতোমধ্যেই কয়েকটি দেশ এই জোটে যুক্ত হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।

নেতানিয়াহুর ভাষ্য অনুযায়ী, ইরান কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ নয়—তাদের সামরিক সক্ষমতা ইউরোপ পর্যন্ত আঘাত হানার মতো শক্তিশালী। এ অবস্থাকে তিনি একটি ‘বৈশ্বিক নিরাপত্তা সংকট’ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও অভিযোগ করেন, ইরান ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানাচ্ছে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলছে। এই ‘আগ্রাসন’ প্রতিরোধে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধ হয়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়