শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ০৬:৫৯ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয়’ না হওয়া পর্যন্ত লড়ে যাওয়ার ঘোষণা ইরানের সামরিক বাহিনীর

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধে ‘পূর্ণাঙ্গ বিজয়ের আগপর্যন্ত’ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। মঙ্গলবার (২৪ মার্চ) ইরানের সশস্ত্র বাহিনীর শীর্ষ কমান্ডের একজন মুখপাত্র এই ঘোষণা দিয়েছেন। খবর আল-জাজিরার।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচার করা এক ভিডিওচিত্রে দেশটির সামরিক বাহিনীর খাতাম-আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কর্মকর্তা আলী আবদুল্লাহি আলিয়াবাদি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘ইরানের অখণ্ডতা রক্ষায় দেশটির শক্তিশালী সশস্ত্র বাহিনী গর্বিত, বিজয়ী এবং অবিচল। পূর্ণাঙ্গ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই পথচলা অব্যাহত থাকবে।’

এই জেনারেল ‘পূর্ণ বিজয়’ কেমন হবে তা স্পষ্ট করেননি। তবে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য কোনো আলোচনায় ছাড় না দেওয়ার ব্যাপারে সতর্ক বার্তা দিতেই ইরানের সামরিক বাহিনী এমন বক্তব্য দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়