শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৬, ০৯:৩৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পে কেঁপে উঠল জাপানের বৃহত্তম দ্বীপ হনশু

জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় রাতে এ ভূমিকম্প আঘাত হানে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। 

সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

হনশু দ্বীপটি জাপানের পূর্ব উপকূলে অবস্থিত। এই শক্তিশালী কম্পনের ঠিক আগের দিন বুধবারও দেশটিতে ৪ দশমিক ২ মাত্রা একটি মৃদু ভূমিকম্প হয়েছিল। যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে। তবে সর্বশেষ এই বড় মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘আগ্নেয় মেখলা’ বা ‘রিং অব ফায়ার’ অংশের ওপর অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প জাপানে প্রায় নিয়মিত দুর্যোগ। রিং অব ফায়ার হলো প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট— এ দুই টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়