শিরোনাম
◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০২৬, ০৭:১৭ সকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দামে বড় পতন, বাড়ছে ক্রেতার ভিড়

গত এক মাসে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। প্রতি গ্রাম স্বর্ণের দাম ১০০ দিরহামের (প্রায় ৩ হাজার ২০০ টাকা) বেশি কমেছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম খালিজ টাইমস।

এই দরপতনের ফলে দুবাইসহ আমিরাতজুড়ে জুয়েলারি দোকানগুলোতে ২৪ ক্যারেট বিনিয়োগযোগ্য স্বর্ণ এবং ২২ ক্যারেটের অলংকারের চাহিদা বেড়েছে।

রবিবার (২৯ মার্চ) দেশটির বাজারে প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণ বিক্রি হয়েছে ৫৪১ দশমিক ২৫ দিরহামে। একই সময়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৫০১ দশমিক ২৫ দিরহাম।

আন্তর্জাতিক বাজারেও স্বর্ণের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। আউন্সপ্রতি স্বর্ণের দাম রেকর্ড ৫ হাজার ৫০০ ডলার থেকে নেমে বর্তমানে ৪ হাজার ৪৯৩ দশমিক ৭৯ ডলারে অবস্থান করছে। বিশ্লেষকদের মতে, মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং তেলের দাম বৃদ্ধির প্রভাবে এই দরপতন ঘটেছে।

আমিরাতের ব্যবসায়ীরা বলছেন, স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছানোর পর তা সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে গিয়েছিল। তবে সাম্প্রতিক মূল্যহ্রাসে বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষই আবার বাজারে ফিরতে শুরু করেছেন।

এদিকে দেশের বাজারেও স্বর্ণের দামে সমন্বয় দেখা গেছে। বর্তমানে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকায়। ২১ ক্যারেটের ভরি ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা।

রুপার বাজারেও রয়েছে ভিন্ন চিত্র। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হচ্ছে ৫ হাজার ৩৬৫ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৩২ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৩২৪ টাকায় বেচাকেনা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়