শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ০৫:৫২ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প

ইরানে মার্কিন অভিযান এখনও শেষ হয়নি বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সেতু ও বিদ্যুৎ অবকাঠামো এখনও সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হিসেবে রয়েছে বলেও জানান তিনি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার রাতে নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘ইরানে যা অবশিষ্ট আছে মার্কিন সেনারা এখনও সেগুলো ধ্বংস করা শুরুই করেনি। সেতু আছে, তারপর বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে!’

এর কয়েক ঘণ্টা আগে তিনি জানান, ইরানের সবচেয়ে উঁচু সেতুটি ধ্বংস করা হয়েছে।

গত এক মাসের যুদ্ধে ইরানের বড় বড় সামরিক স্থাপনার অধিকাংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস করা হয়েছে বলে ট্রাম্প বারবার দাবি করে আসছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘ইরানের নতুন নেতৃত্ব জানে কী করতে হবে এবং তা দ্রুত করতে হবে!’ 

এর মাধ্যমে তিনি সম্ভবত তেহরানকে ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করার আহ্বান জানিয়ে ইঙ্গিত দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়