শিরোনাম
◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা ◈ তুরস্ক কেন বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে? ◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৬, ১১:০৬ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান ইস্যুতে বিভক্ত বিশ্ব: রাশিয়া-চীন-ফ্রান্সের ভেটোয় ব্যর্থ আরব পরিকল্পনা

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

হরমুজ প্রণালি পুনরায় চালু করতে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যে নেওয়া একটি বিস্তৃত আরব উদ্যোগ রাশিয়া, চীন ও ফ্রান্সের ভেটোয় আটকে গেছে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

একজন কূটনীতিক ও জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বৈশ্বিক নৌচলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে 'সামরিক শক্তি প্রয়োগের অনুমোদন' চেয়ে একটি প্রস্তাব আনার চেষ্টা করে আরব দেশগুলো। তবে ভেটো ক্ষমতাধর এই তিন দেশের বিরোধিতার কারণে সেই উদ্যোগ ব্যর্থ হয়।

রাশিয়া, চীন ও ফ্রান্স জানিয়েছে, সামরিক শক্তি প্রয়োগের অনুমোদনের বিরুদ্ধে নীতিগত অবস্থান থেকেই তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

অনেকেই বলেছেন তাদের এই অবস্থানের ফলে ইরান বৈশ্বিক অর্থনীতিকে জিম্মি করে রাখা এবং তেল ও পণ্য সরবরাহে বাধা দেওয়ার সুযোগ পাচ্ছে।

এই ঘটনার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভেতরের গভীর বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। তেহরানের বিরুদ্ধে প্রয়োজনীয় সামরিক সিদ্ধান্ত হিসেবে বর্ণিত এই উদ্যোগ ঠেকাতে ফ্রান্স রাশিয়া ও চীনের সঙ্গে অবস্থান নেয়।

অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়