শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৬, ০১:১২ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন দ্বিতীয় পাইলটকে হন্যে হয়ে খুঁজছে ইরান, ধরিয়ে দিলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান পুরস্কার ঘোষণা

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’–এ মার্কিন পাইলটকে ধরিয়ে দিতে আহ্বান জানাচ্ছেন সংবাদপাঠিকা। ছবি: সংগৃহীত

ইরানের আকাশে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি উঠেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উত্তেজনা তৈরি হয়েছে। মার্কিন তিনটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ভূপাতিত বিমানটির ক্রুদের খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ‘সার্চ অ্যান্ড রেসকিউ’ অভিযান শুরু করেছে।

এর আগে ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, নিখোঁজ পাইলটদের সন্ধান দিতে পারলে ১০ বিলিয়ন ইরানিয়ান তোমান (প্রায় ৬৪ হাজার ১০২ মার্কিন ডলার) পুরস্কার দেওয়া হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাও একই ধরনের তথ্য প্রকাশ করেছে।

এদিকে সিএনএনের একটি বিশ্লেষণে ইরানি গণমাধ্যমে প্রকাশিত ধ্বংসাবশেষের ছবি পর্যালোচনা করে বলা হয়েছে, সেটি যুক্তরাষ্ট্রের ‘এফ-১৫’ যুদ্ধবিমানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে হচ্ছে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা বিভাগ (পেন্টাগন) বা হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে বিভিন্ন প্রতিবেদনে বিমানটির মডেল নিয়ে বিভ্রান্তি দেখা যায়। কিছু সূত্রে এটিকে ‘এফ-৩৫’ বলা হলেও তা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। অন্যদিকে, ইরান ইন্টারন্যাশনাল দাবি করে, বিমানটি ‘এফ-১৫’, যা সিএনএনের বিশ্লেষণের সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

বিশ্লেষকদের মতে, যদি মার্কিন পাইলটরা ইরানে আটক বা বন্দি হয়ে থাকেন, তাহলে চলমান আঞ্চলিক উত্তেজনায় এটি একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়