শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ১২:১২ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার তীব্র নিন্দা রাশিয়ার

ইরানের বুশেহর পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে অসৎ ও নিন্দনীয় কাজ হিসেবে উল্লেখ করে বলেন, এতে প্রাণহানির ঘটনা ঘটেছে এবং এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি তৈরি করছে।

এদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, হামলার পর তারা বুশেহর কেন্দ্র থেকে ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

বিশ্লেষকদের মতে, পারমাণবিক স্থাপনায় এ ধরনের হামলা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা ও পরিবেশের জন্যও বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। সূত্র: আল-জাজিরা

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়