শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিয়াদে কড়া নিরাপত্তা ভেদ করে সিআইএ স্টেশনে যেভাবে ইরান হামলা করলো

প্রথম ড্রোনটি আঘাত হানে রাত ১টা ৩০ মিনিটে। ঠিক এক মিনিট পরে দ্বিতীয় ড্রোনটি একই পথে উড়ে এসে প্রথমটির তৈরি করা গর্তের ভেতর ঢুকে বিস্ফোরিত হয়। হামলা শেষ হওয়ার পর রিয়াদের মার্কিন দূতাবাসের তিনটি তলা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ভেতরে থাকা সিআইএ স্টেশনেও আঘাত লাগে। ৩রা মার্চ একটি ইরানি ড্রোন সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা এড়িয়ে ডিপ্লোম্যাটিক কোয়ার্টারের কাছে রিয়াদে মার্কিন দূতাবাস কমপ্লেক্সে আঘাত হানে। এক মিনিট পর দ্বিতীয় ড্রোনটি একই পথ অনুসরণ করে এসে ভেতরে বিস্ফোরিত হয়। ওই হামলা নিয়ে অনলাইন এনডিটিভির রিপোর্টে এসব কথা বলা হয়েছে।

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ক্ষয়ক্ষতিকে সীমিত বলে উল্লেখ করে। তারা জানায়, সামান্য আগুন লেগেছিল। কিন্তু ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে, মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় ভিন্ন কথা। তাদের মতে, আগুন প্রায় অর্ধ দিবস ধরে জ্বলেছে এবং দূতাবাসের কিছু অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

এই হামলা ভবনের একটি নিরাপত্তা সুরক্ষিত অংশ ভেদ করে সিআইএ স্টেশনে আঘাত করে। কর্মকর্তারা বলেন, ঘটনাটি যদি অফিস সময়ে ঘটত, তবে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। বরং এটি একটি বার্তা হিসেবে কাজ করেছে- ইরান এমন জায়গায়ও আমেরিকানদের লক্ষ্যবস্তু করতে পারে, যেগুলোকে অত্যন্ত নিরাপদ মনে করা হয়।

রিয়াদের মার্কিন দূতাবাস, বিশ্বের অন্যান্য মার্কিন কূটনৈতিক মিশনের মতো, নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করে না। এটি সুরক্ষার জন্য স্বাগতিক দেশের ওপর নির্ভর করে। সাবেক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা ওয়াল স্ট্রিট জার্নালকে জানান, সৌদি সামরিক বাহিনী কাছাকাছি একটি প্রাসাদকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে সুরক্ষা দেয়, যার কভারেজ দূতাবাস পর্যন্ত বিস্তৃত।

ড্রোন হামলার একই রাতে ইরান সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এক কূটনীতিককে লক্ষ্য করার চেষ্টাও করেছে বলে অভিযোগ রয়েছে। তার বাসভবন দূতাবাস থেকে মাত্র কয়েকশ ফুট দূরে। এরপর থেকে ইরান রিয়াদের আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এগুলো আগে নিরাপদ বলে ভাবা হতো। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় মার্কিন বিমান, যেমন ই-৩ এডব্লিউএসিএস (রাডার বিমান) এবং জ্বালানি বহনকারী ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই হামলায় প্রায় এক ডজন সেনা আহত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও দূতাবাসগুলোতে সবচেয়ে ব্যাপক হামলা চালিয়েছে। শুধু রিয়াদ নয়, বাগদাদ, দুবাই, কুয়েত এবং ইরাকের কুর্দিস্তানের ইরবিল শহরের মার্কিন দূতাবাসেও ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হয়েছে। যদিও এসব হামলায় কোনো মার্কিন নাগরিক নিহত হয়নি। তবে অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটিগুলোর ওপর ইরানের হামলায় সাতজন মার্কিন সেনা নিহত হয়েছে। শত শত আহত হয়েছে এবং বিমান ও প্রতিরক্ষা সরঞ্জামে বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়