শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০২৬, ০৯:১০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজে নিয়ন্ত্রণ নিতে পারে চীন-ইরান জোট

বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের নিয়ন্ত্রণ নিয়ে চীনের সম্ভাব্য শক্তি প্রদর্শন আর দূরের আশঙ্কা নয়, বরং ধীরে ধীরে বাস্তবতায় রূপ নিচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইরানের বাড়তে থাকা উত্তেজনা হরমুজ প্রণালিকে দীর্ঘমেয়াদি ভূরাজনৈতিক সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। এমনটাই মনে করছেন ভারতীয় বিশ্লেষক সৌরভ মুখার্জি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি তেহরানকে হুমকি দিয়ে পরিস্থিতিকে আরও উসকে দিয়েছেন। তিনি নিজ মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘ইরানে মঙ্গলবার হবে পাওয়ার প্ল্যান্ট ডে আর ব্রিজ ডে’, দুটোই একসঙ্গে। এর আগে, এর মতো কিছু আর কখনও দেখা যায়নি!!! ওই অভিশপ্ত প্রণালিটা খুলে দাও, পাগল হারামির দল! না হলে তোমরা নরকে বাস করবে-দেখতেই থাকো! আল্লাহ মহান।’

ইরানও পাল্টা কঠোর বার্তা দিয়েছে। দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, তোমার বেপরোয়া পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রতিটি পরিবারকে জীবন্ত নরকে ঠেলে দিচ্ছে। তিনি অভিযোগ করেন, ট্রাম্প ইসরায়েলের প্রভাবে এমন আচরণ করছেন। তবে তাৎক্ষণিক উত্তেজনার বাইরে, বিনিয়োগকারীদের নজর এখন বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তনের দিকে।

ভারতের আর্থিক বিনিয়োগকারী প্রতিষ্ঠান মারসেলাস ইনভেস্টমেন্টসের সৌরভ মুখার্জি একটি কঠোর সম্ভাবনার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আমার বিশ্লেষণ হলো, এখন চীন এগিয়ে আসবে। চীন ইরানের সঙ্গে জোট গড়বে এবং দুই দেশ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে নেবে। ফলে বিশ্বের বড় অংশের তেল সরবরাহ তাদের হাতে চলে যাবে, যা চীনের জন্য হবে বিশাল কৌশলগত এক সাফল্য।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মুখার্জি বলেন, এটি কোনো স্বল্পমেয়াদি উত্তেজনা নয়। তাঁর ভাষায়, এটি তেল ও হরমুজ নিয়ে লড়াই। এটি কৌশলগত ক্ষমতার লড়াই। আর দুর্ভাগ্যজনকভাবে, এটি খুব দ্রুত শেষ হবে না। তিনি আরও যোগ করেন, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে এই সংঘর্ষ বহু মাস ধরে চলতে পারে।

থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্টের আবদুল্লাহ বাবুদও এই ধারণা সমর্থন করেন। তাঁর মতে, উপসাগরীয় তেলের ওপর চীনের নির্ভরতা ধীরে ধীরে কৌশলগত উচ্চাকাঙ্ক্ষায় রূপ নিয়েছে। বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক হয়ে ওঠার পর, হরমুজ দিয়ে নিরবচ্ছিন্ন জ্বালানি প্রবাহ নিশ্চিত করা বেইজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

চীন ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে কম দামে বিপুল পরিমাণ ইরানি তেল আমদানি করছে। ফলে ইরান এখন তাদের অন্যতম প্রধান সরবরাহকারী। ২০২১ সালে স্বাক্ষরিত ২৫ বছরের কৌশলগত অংশীদারিত্ব এই সম্পর্ককে আরও গভীর করেছে। এতে সস্তা তেলের বিনিময়ে বড় আকারের চীনা বিনিয়োগ নিশ্চিত হয়েছে এবং সম্ভাব্য সামরিক সহযোগিতার পথও খুলেছে।

একই সঙ্গে, উপসাগরীয় অঞ্চলে চীন তার উপস্থিতি বাড়িয়ে চলেছে। সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইরান ও পাকিস্তানে বন্দর নির্মাণে তারা বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। পাশাপাশি পাইপলাইন ও রেল নেটওয়ার্ক তৈরি করে বাণিজ্য সংযোগ জোরদার করছে এবং হরমুজ নির্ভরতা কমানোর চেষ্টা করছে।

বর্তমানে অবকাঠামো, টেলিযোগাযোগ, জ্বালানি এমনকি প্রতিরক্ষা সংশ্লিষ্ট খাতেও উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোতে চীনের অর্থনৈতিক প্রভাব বিস্তৃত হয়েছে। যদিও এখনো যুক্তরাষ্ট্রের মতো আঞ্চলিক নিরাপত্তা প্রদানকারী হিসেবে চীনের সামরিক সক্ষমতা গড়ে ওঠেনি, তবুও, যুক্তরাষ্ট্রের পরিবর্তিত সম্পৃক্ততা এবং ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে উপসাগরীয় দেশগুলোর ভারসাম্য রক্ষার কৌশল চীনের প্রভাব বিস্তারের সুযোগ তৈরি করছে।

তথ্যসূত্র: এনডিটিভি 

  • সর্বশেষ
  • জনপ্রিয়