শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ এপ্রিল, ২০২৬, ১২:১৪ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাহরাইনে অবস্থানরত মার্কিন নাগরিকদের জরুরি সতর্কবার্তা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাত এক ভয়াবহ মোড় নিতে পারে-এমন আশঙ্কায় বাহরাইনে অবস্থানরত নিজ দেশের সকল নাগরিককে অনির্দিষ্টকালের জন্য ঘরে অবস্থানের (শেল্টার-ইন-প্লেস) নির্দেশ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

মঙ্গলবার (০৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আঞ্চলিক নিরাপত্তার স্বার্থে বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিশাল সামরিক ঘাঁটি থাকায় দেশটি বর্তমানে চরম উত্তেজনার কেন্দ্রে রয়েছে। ওয়াশিংটনের এই নির্দেশনার অর্থ হলো, অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া মার্কিন নাগরিকদের বাড়ির বাইরে বের হওয়া এখন থেকে কঠোরভাবে নিষিদ্ধ।

এদিকে, হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ওয়াশিংটনের দেওয়া সময়সীমা প্রায় শেষের পথে। এই সংকটময় মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধ্বংসাত্মক বার্তা দিয়েছেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, “আজ রাতে একটি প্রাচীন সভ্যতার মৃত্যু হতে চলেছে, যা আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসবে না।” ট্রাম্প আরও উল্লেখ করেন যে ব্যক্তিগতভাবে তিনি এমন ভয়াবহ পরিণতি না চাইলেও বর্তমান পরিস্থিতি সেদিকেই ইঙ্গিত দিচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ক্রমাগত হুমকির মুখে বসে নেই তেহরানও। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এক বিশেষ বিবৃতিতে সাফ জানিয়ে দিয়েছে, ইরানের কোনো নাগরিক বা গুরুত্বপূর্ণ জাতীয় স্থাপনায় আঘাত হানার ধৃষ্টতা দেখালে তার কঠোর ও পাল্টা জবাব দেওয়া হবে।

আইআরজিসি আরও হুঁশিয়ারি দিয়েছে যে সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্র ও তার আঞ্চলিক মিত্রদের জ্বালানি অবকাঠামো এমনভাবে গুঁড়িয়ে দেওয়া হবে, যাতে তারা দীর্ঘ সময়ের জন্য এই অঞ্চলের তেল ও গ্যাস সম্পদ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক চরম অনিশ্চয়তা ও যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়