শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৬, ০২:৩৪ রাত
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে নেটোভুক্ত দেশগুলো: রুটে

নেটো মহাসচিব মার্ক রুটে জোর দিয়ে বলেছেন, নেটো “আসন্ন বিপদ চোখ বুজে এড়িয়ে যাচ্ছে না”। তিনি বলেন, জোটভুক্ত দেশগুলো তাদের সশস্ত্র বাহিনীর জন্য প্রয়োজনীয় বাজেট নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। খবর: বিবিসি বাংলার।

ওয়াশিংটন সাংবাদিকদের সামনে এই কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ প্রসঙ্গে রুটে বলেন, “ইরানে যুক্তরাষ্ট্র যে লজিস্টিক ও অন্যান্য সহায়তা প্রয়োজন ছিল, তা দেওয়ার সময় কিছু মিত্র কিছুটা ধীর ছিল।”

তিনি বলেন, “ন্যায্যতার খাতিরে বলতে হবে, তারাও কিছুটা বিস্মিত হয়েছিল। প্রাথমিক হামলায় আকস্মিকতার উপাদান বজায় রাখতে প্রেসিডেন্ট ট্রাম্প আগেভাগে মিত্রদের না জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন।”

তবে তিনি যোগ করেন, “আজ ইউরোপজুড়ে তাকালে যা দেখি, তা হলো—মিত্র দেশগুলো এখন ব্যাপক মাত্রায় সহায়তা দিচ্ছে।”

রুটে আরও বলেন, “প্রায় কোনো ব্যতিক্রম ছাড়াই মিত্ররা যুক্তরাষ্ট্র যা চাইছে, তা-ই করছে। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের অনুরোধ শুনেছে এবং সাড়া দিচ্ছে।”

নেটো প্রধান হরমুজ প্রণালি দিয়ে অবাধ যাতায়াত নিশ্চিত করতে “বিভিন্ন দেশের একটি জোটের নেতৃত্ব দেওয়ার” ক্ষেত্রে যুক্তরাজ্যের ভূমিকাও প্রশংসার সঙ্গে উল্লেখ করেন। তিনি বলেন, “এটি মানসিকতার একটি পরিবর্তনের প্রমাণ।”

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়