শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০২:০৮ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের স্বার্থে ‘সাহসিক আলোচনা’ চালিয়ে যাচ্ছে ইরানি দল: মাসুদ পেজেশকিয়ান

যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের সরাসরি আলোচনা। এ সময় ইসলামাবাদে অবস্থানরত ইরানি প্রতিনিধিদলের প্রতি সমর্থন জানিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের স্বার্থ রক্ষায় ‘সাহসিকতার সঙ্গে আলোচনা’ চালিয়ে যাবে প্রতিনিধিদলটি। খবর আলজাজিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘পরিস্থিতি যাই হোক, জনগণের সেবায় আমাদের কাজ এক মুহূর্তের জন্যও থেমে থাকবে না।

তিনি আরও বলেন, ‘আলোচনার ফলাফল যা-ই হোক না কেন, সরকার সব সময় জনগণের পাশে থাকবে।’
এর আগে শেহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্র-উভয় দেশের প্রতিনিধিদলের সঙ্গেই পৃথক বৈঠক করেন।

এসব বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি উপস্থিত ছিলেন।

বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

তার সঙ্গে রয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ।

অন্যদিকে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ। সঙ্গে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়।
এরপর তাদের মধ্যে আলোচনার চেষ্টা শুরু করে পাকিস্তান। যার ফল হিসেবে আজ বহুল প্রতীক্ষিত বৈঠকটি শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের মধ্যে যুদ্ধ হয়। পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধ থামলেও; এ যুদ্ধবিরতি প্রথম থেকেই বেশ ভঙ্গুর।

ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার হুমকি দিয়েছেন, যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে ইরানে আবারও হামলা শুরু হবে। এর জন্য জাহাজকে অস্ত্রে সজ্জিত করা হচ্ছে বলেও জানান তিনি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়