শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১২ এপ্রিল, ২০২৬, ০৩:২১ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ট্রাম্প যে কারণে আল্লাহর প্রশংসা করলেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। সেখানে ‘praise be to Allah’ (আল্লাহর প্রশংসা হোক) বাক্যটি ব্যবহার করে নতুন করে বিতর্কের সৃষ্টি করেছেন তিনি।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ট্রাম্প পোস্টটি করেন। ওই সময় পাকিস্তানে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনাও শুরু হয়।

ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান সামরিকভাবে সম্পূর্ণভাবে পরাজিত এবং তাদের নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। তিনি আরও বলেন, ইরানের ড্রোন ও মিসাইল কারখানাও ধ্বংস করা হয়েছে এবং দেশটির দীর্ঘদিনের নেতৃত্বও আর বিদ্যমান নেই।

এই প্রসঙ্গে ট্রাম্প লেখেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের দীর্ঘদিনের নেতারা আর আমাদের মাঝে নেই, সমস্ত প্রশংসা আল্লাহর।’ এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এই মন্তব্যকে ব্যঙ্গাত্মক বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করছেন।

ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে হরমুজ প্রণালি নিরাপদ করার কাজ শুরু করেছে। বিশ্বের বিভিন্ন দেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হিসেবে প্রণালিটি ব্যবহৃত হয়।

তবে ট্রাম্পের এই দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং আন্তর্জাতিক মহল থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়