শিরোনাম
◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ০৬:২৮ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নববর্ষের ছুটিতে থাইল্যান্ডে একের পর এক দুর্ঘটনা, নিহত ১৫৪

থাইল্যান্ডে নববর্ষ উৎসবের ছুটিকে ঘিরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এই সময়ের প্রথম চার দিনেই ১৫৪ জন নিহত এবং ৭০৫ জন আহত হয়েছেন। দেশটিতে থাই নববর্ষ সঙক্রান উৎসব নামে পরিচিত। খবর ব্যাংকক পোস্টের।

মঙ্গলবার প্রকাশিত তথ্যে বলা হয়, এই সময়ে মোট ৭৫৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। যদিও গত বছরের একই সময়ে ১,০০২টি দুর্ঘটনার তুলনায় এবার প্রায় ২৫ শতাংশ কম। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে রাজধানী ব্যাংককে।

শুধু সোমবারই সারা দেশে ২৩৭টি দুর্ঘটনায় ৫১ জন নিহত এবং ২২৪ জন আহত হন বলে জানিয়েছেন সড়ক নিরাপত্তা কেন্দ্র।

উৎসবকালীন এই ঝুঁকি মোকাবিলায় সরকার “সাবধানে গাড়ি চালান, গতি কমান, দুর্ঘটনা প্রতিরোধ করুন” নামে একটি সচেতনতা ও আইন প্রয়োগ কর্মসূচি চালু করেছে। ১০ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত এ কর্মসূচি চলবে। কিন্তু এরপরও ছুটির বাকি তিন দিনে ব্যাপক দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়