শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ১৪ এপ্রিল, ২০২৬, ১১:০৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাতের মাঝে সংলাপ, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় টেবিলে লেবানন-ইসরায়েল — নতুন ইতিহাসের সূচনা

তিন দশকেরও বেশি সময় পর সরাসরি কূটনৈতিক আলোচনায় বসেছে লেবানন ও ইসরায়েল। মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ওয়াশিংটনে এই বৈঠক শুরু হয়েঠছে। এটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে লেবাননের পক্ষে প্রতিনিধিত্ব করেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ এবং ইসরায়েলের পক্ষে ছিলেন রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটর। আর মার্কিন প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, লেবাননে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইকেল ইসা, স্টেট ডিপার্টমেন্টের কাউন্সেলর মাইকেল নিধাম এবং জাতিসংঘে মার্কিন দূত মাইক ওয়ালটজ। বৈঠকের শুরুতে কর্মকর্তারা সংক্ষিপ্ত সময়ের জন্য ছবি তোলেন, এরপর তারা রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন।

মার্কো রুবিও বলেন, এটি কোনো চূড়ান্ত সমাধান নয়, বরং একটি দীর্ঘ প্রক্রিয়ার সূচনা। এত জটিল বিষয় কয়েক ঘণ্টায় সমাধান সম্ভব নয়, তবে আমরা একটি কাঠামো তৈরি করতে পারি। এর মাধ্যমে স্থায়ী ও ইতিবাচক সমাধানের পথে এগোনো যাবে।

অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটর বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, শুধু ভালো কিছুরই প্রত্যাশা করছি।

এদিকে, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। গত ২ মার্চ সীমান্তে হামলার পর থেকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী বিমান ও স্থল হামলা জোরদার করেছে, যদিও ২০২৪ সালের নভেম্বর মাসে একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।

লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ৮৯ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৬ হাজার ৭৬২ জন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়