শিরোনাম
◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৯:২৬ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টিসিজি আনাদোলুর সক্ষমতা বাড়াতে স্পেন-তুরস্কের বড় চুক্তি

তুরস্কের বিশাল উভচর যুদ্ধজাহাজ 'টিসিজি আনাদোলু'-এর দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহায়তার জন্য স্প্যানিশ কোম্পানি নাভানতিয়া এবং তুরস্কের নেভাল শিপইয়ার্ডস জেনারেল ডিরেক্টরেট (টিজিএম)-এর মধ্যে একটি ঐতিহাসিক কাঠামো চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ৮ এপ্রিল আঙ্কারায় টিজিএম-এর কার্যালয়ে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

টিসিজি আনাদোলু মূলত নাভানতিয়ার ডিজাইন করা স্প্যানিশ জাহাজ 'জুয়ান কার্লোস ১' এবং অস্ট্রেলিয়ার 'এএলএইচডি'-এর আদলে তুরস্কে নির্মিত হয়েছে।

নতুন এই চুক্তির ফলে অন্যতম শক্তিশালী যুদ্ধ জাহাজটির কার্যক্ষমতা ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নাভানতিয়া সরাসরি কাজ করবে। নাভানতিয়ার পক্ষে ইউরোপ ও তুরস্কের বাণিজ্যিক পরিচালক আলফনসো ভ্যালেয়া গঞ্জালেজ এবং টিজিএম-এর পক্ষে মহাপরিচালক এমরে ডিনসার চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির আওতায় নাভানতিয়া তুর্কি নৌবাহিনীকে বেশ কিছু সেবা প্রদান করবে। সরাসরি জাহাজ পরিদর্শনে গিয়ে অথবা দূরবর্তী (রিমোট) সহায়তার মাধ্যমে প্রয়োজনীয় মেরামত কাজ করবে, জাহাজের জটিল সিস্টেমগুলোর জন্য বিশেষজ্ঞ পরামর্শ দেবে, তুর্কি কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ প্রদান এবং কারিগরি নথিপত্র নিয়মিত আপডেট করা হবে।প্রাথমিকভাবে এই চুক্তিটি ৩ বছরের জন্য করা হয়েছে, যা পরবর্তীতে আরও ৩ বছর বাড়ানোর সুযোগ রয়েছে।

উল্লেখ্য যে, ২০১৫ সালে টিসিজি আনাদোলু নির্মাণের চুক্তিটি সম্পন্ন হয়েছিল ইস্তাম্বুলের সেডেফ শিপইয়ার্ডে। সেই সময় থেকেই নাভানতিয়া প্রকৌশল সহায়তা ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে তুরস্ককে সহযোগিতা করে আসছে। এমনকি জাহাজটির পাঁচটি ডিজেল জেনারেটর এবং প্ল্যাটফর্ম কন্ট্রোল সিস্টেম (আইপিএমএস) নাভানতিয়া সরবরাহ করেছিল।

২০২৩ সাল থেকে টিসিজি আনাদোলুর খুচরা যন্ত্রাংশ সরবরাহের চুক্তিটি কার্যকর রয়েছে। নতুন এই রক্ষণাবেক্ষণ চুক্তির মাধ্যমে দুই দেশের নৌ-প্রযুক্তি খাতে সম্পর্ক আরও সুদৃঢ় হলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই ভবিষ্যতে এই ধরনের আরও বড় প্রকল্পে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এই অংশীদারিত্ব কেবল তুরস্কের নৌবাহিনীর সক্ষমতাই বাড়াবে না, বরং আন্তর্জাতিক নৌ-প্রতিরক্ষা বাজারে নাভানতিয়ার অবস্থানকেও আরও শক্তিশালী করবে।

সূত্রঃ নাভাল নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়