শিরোনাম
◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে

প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২৬, ০৭:০৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনকে চিঠি, ইরানকে অস্ত্র না দেওয়ার আহ্বান ট্রাম্পের

ইরানকে কোনো ধরনের অস্ত্র সরবরাহ না করার অনুরোধ জানিয়ে চীনা প্রেসিডেন্ট সি চিনপিংকে চিঠি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে সি চিনপিং জানিয়েছেন, চীন তেহরানকে কোনো অস্ত্র দিচ্ছে না। বুধবার (১৫ এপ্রিল) ফক্স বিজনেস নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই তথ্য প্রকাশ করেছেন।

মঙ্গলবার রেকর্ডকৃত ওই সাক্ষাৎকারে ট্রাম্প চিঠিপত্র বিনিময়ের সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি। তবে গত সপ্তাহে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, কোনো দেশ যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে তবে সেই দেশের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে (সি চিনপিং) চিঠি লিখে এটি না করার অনুরোধ জানিয়েছিলাম। তিনি জবাবে লিখেছেন, তারা এমন কিছু করছে না।’

এদিকে, আগামী মাসে সি চিনপিংয়ের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে ট্রাম্পের। ট্রাম্প জানান, ইরানের যুদ্ধ বা ভেনেজুয়েলার পরিস্থিতির কারণে তেলের বাজারে যে পরিবর্তন আসছে, তা এই বৈঠকের ওপর কোনো প্রভাব ফেলবে না। তিনি বলেন, ‘চীনের তেলের প্রয়োজন আছে, কিন্তু আমাদের (যুক্তরাষ্ট্র) নেই।’

সাক্ষাৎকারের পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, তিনি হরমুজ প্রণালি ‘স্থায়ীভাবে খুলে দিচ্ছেন’ এবং এতে চীন অত্যন্ত খুশি। তিনি লেখেন, ‘আমি তাদের (চীন) এবং বিশ্বের জন্য এটি করছি। কয়েক সপ্তাহ পর আমি যখন সেখানে যাব, প্রেসিডেন্ট সি আমাকে একটি বড় ও উষ্ণ আলিঙ্গন দেবেন।’

তবে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। ৪৪ দিন আগে ইরানের বিপ্লবী গার্ড (আইআরজিসি) এই জলপথ বন্ধ ঘোষণা করার পর থেকে বিশ্বজুড়ে ২০ শতাংশ তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চললেও জাহাজ চলাচল এখনো অনিশ্চিত। যুদ্ধের আগে যেখানে প্রতিদিন ১৩০টির বেশি জাহাজ যাতায়াত করত, এখন সেখানে অল্প কিছু জাহাজ চলছে। হোয়াইট হাউস থেকেও ট্রাম্পের এই পোস্টের বিষয়ে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

ট্রাম্প জানিয়েছেন, গত শনিবার কোনো চুক্তি ছাড়াই আলোচনা শেষ হলেও চলতি সপ্তাহে তেহরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু হতে পারে। তবে আলোচনার কথা বললেও ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ বহাল রয়েছে। মার্কিন সামরিক বাহিনী বুধবার জানিয়েছে, এই অবরোধের ফলে সমুদ্রপথে ইরানের সব ধরনের আন্তর্জাতিক বাণিজ্য সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

আবার ইরান আজ পাল্টা হুমকি দিয়েছে। তাদের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি করা নৌ-অবরোধ অব্যাহত থাকলে লোহিত সাগর দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। তবে, শুধু লোহিত সাগরই নয়, পারস্য উপসাগর এবং ওমান উপসাগরেও সব ধরনের বাণিজ্য অচল করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে আইআরজিসি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়