শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০১:১৫ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরমুজ নিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে: ট্রাম্পের মন্তব্য

হরমুজ প্রণালি পুনরায় বন্ধ করে দিয়ে ইরান ‘একটু বেশি চালাকি’ করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ওয়াশিংটন তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং দিনের শেষ নাগাদ এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, আজ প্রণালিটি বন্ধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে সংলাপ ‘বেশ ভালোভাবেই এগোচ্ছে’।

তিনি জোর দিয়ে বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছি। দিনের শেষে আমাদের কাছে এ বিষয়ে কিছু তথ্য থাকবে।

গুরুত্বপূর্ণ এই জলপথ বন্ধ করার ইরানি সিদ্ধান্তের বিষয়ে ট্রাম্প বলেন, তারা ‘একটু বেশি চালাকি’ করেছে।

তিনি বলেন, ‌‌‘‘ইরান আবারও প্রণালিটি বন্ধ করতে চেয়েছিল। তবে তারা আমাদের ব্ল্যাকমেইল করতে পারবে না।’’

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ যে পথ দিয়ে পরিবাহিত হয়, সেই প্রণালি উন্মুক্ত করার ঘোষণা দেওয়ার ঠিক একদিন পরই শনিবার ইরানের সামরিক বাহিনী সেটি আবারও বন্ধ ঘোষণা করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল, এএফপি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়