শিরোনাম
◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার টি-টোয়েন্টিতে খেল‌বেন রিশাদ হো‌সেন! ◈ ১৩ বছর পর ওয়েস্ট ইন্ডিজের মা‌টি‌তে ওয়ান‌ডে জ‌য়ের স্বাদ পে‌লো  শ্রীলঙ্কা ◈ নতুন-পুরনো সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর বার্তা: এনআইডি ব্লকের প্রস্তুতি, নতুন তালিকা হচ্ছে, নজরদারিতে স্বজনরাও ◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০২৬, ০২:৩০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেতানিয়াহুই ট্রাম্পকে যুদ্ধে টেনে নিয়ে গেছেন: কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দাবি করেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কারণেই ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন। 

শনিবার মিশিগান অঙ্গরাজ্যে তহবিল সংগ্রহের একটি অনুষ্ঠানে দর্শকদের উদ্দেশে হ্যারিস বলেন, ‘আমাদের একটি বিষয়ে স্পষ্ট থাকতে হবে যে, তিনি (ট্রাম্প) যুক্তরাষ্ট্রকে একটি যুদ্ধের ভেতরে নিয়ে গেছেন। নেতানিয়াহুই তাঁকে টেনে নিয়ে গেছেন।’ সাবেক ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ‘ট্রাম্প এমন একটি যুদ্ধে জড়িয়েছেন যা আমেরিকার জনগণ চায় না। এর কারণে মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের জীবনও আজ ঝুঁকির মুখে।’

হ্যারিসের এই মন্তব্যের এখনো প্রতিক্রিয়া দেখাননি ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে ইসরায়েলকে নিয়ে তিনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তেলআবিবকে ‘মহান মিত্র’ হিসেবে উল্লেখ করেন। ট্রাম্প লিখেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, যুক্তরাষ্ট্রের মহান মিত্র হিসেবে তারা নিজেদের প্রমাণ করেছে। কঠিন সময়ে অন্যরা তাদের আসল চেহারা দেখিয়েছে। কিন্তু ইসরায়েল তেমন নয়। তারা সাহসী, নির্ভীক, অনুগত ও বুদ্ধিমান। তারা কঠোরভাবে লড়াই এবং কীভাবে জয়ী হতে হয় সেটিও জানে।’

জো বাইডেন প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন হ্যারিস। গত নির্বাচনে তিনি ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করেন। তবে নির্বাচনে হেরে যান। গত বছরের অক্টোবরে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছিলেন, তিনি এখনো রাজনীতি থেকে হারিয়ে যাননি। আবারও প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার কথা বিবেচনা করছেন।

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ২০২৮ সালে। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যারিস বলেছিলেন, তিনি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তবে বিশ্বাস করেন, হোয়াইট হাউস একদিন নারী প্রেসিডেন্ট পাবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়