শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০২৬, ০৯:৪৮ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে মার্কিনিদের মধ্যেই তৈরি হয়েছে গভীর সংশয়!

রয়টার্স: ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ লিও ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে খোদ মার্কিনিদের মধ্যেই গভীর সংশয় তৈরি হয়েছে বলে রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে । 

সোমবার (২১ এপ্রিল) শেষ হওয়া ছয় দিনব্যাপী এই জরিপ উঠে এসেছে, ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন ৩৬ শতাংশে নেমে এসেছে, যেখানে ৬২ শতাংশ মার্কিনিই তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। 

উল্লেখ্য, ২০২৫ সালের ২০ জানুয়ারি শপথ নেওয়ার পরপরই ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৭ শতাংশ, যা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মার্কিনি মনে করেন, গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। প্রায় ৪৬ শতাংশ রিপাবলিকান ট্রাম্পকে শান্ত মেজাজের মানুষ হিসেবে মানতে নারাজ। 

অন্যদিকে, মাত্র ২৬ শতাংশ সাধারণ নাগরিক তাকে ধৈর্যশীল বলে মনে করেন। সম্প্রতি ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এবং ইরানের যুদ্ধ নিয়ে সমালোচনা করায় পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। পোপের প্রতি যেখানে ৬০ শতাংশ মার্কিনির ইতিবাচক ধারণা রয়েছে, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র ৩৬ শতাংশ।

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতার ওপর মানুষের আস্থা মাত্র ২৬ শতাংশে ঠেকেছে। জরিপে দেখা গেছে, মাত্র ২৫ শতাংশ মার্কিনি বিশ্বাস করেন যে ইরানের ওপর হামলা আমেরিকাকে নিরাপদ করবে। 

এছাড়া ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাতেও সাধারণ মানুষের সমর্থন নেই বললেই চলে। মাত্র ১৬ শতাংশ নাগরিক ন্যাটো ত্যাগের পক্ষে মত দিয়েছেন। 

সামগ্রিকভাবে, খ্যাপাটে আচরণ, মিত্র দেশ ডেনমার্ককে সামরিক শক্তি প্রদর্শনের হুমকি এবং স্পর্শকাতর ইস্যুতে অসংলগ্ন মন্তব্যের কারণে ট্রাম্পের নেতৃত্ব ও স্থিতিশীলতা নিয়ে খোদ নিজ দেশের জনগণের মধ্যেই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়