শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৬, ০৭:২৩ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন সাবেক ভেনেজুয়েলান গোয়েন্দা প্রধান ‘মুরগি’

ভেনেজুয়েলার অপহৃত প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারেন ভেনেজুয়েলার সাবেক গোয়েন্দা প্রধান জেনারেল হুগো কারভাহাল ব্যারিওস। তার একটি কোড নাম রয়েছে যেই নামে তিনি দেশটিতে বেশ পরিচিত। কোড নেইমটি হচ্ছে ‘এল পোল্লো’ বা ‘মুরগি’। 

প্রয়াত শাসক হুগো চাভেজের শাসনামলে দায়িত্ব পালন করেছেন তিনি।  গত বছর মার্কিন ফেডারেল আদালতে মাদক পাচারের অভিযোগ স্বীকার করেন তিনি। 

বর্তমানে ব্রুকলিনের কারাগারে মাদক-সন্ত্রাসবাদের মামলার বিচারের অপেক্ষায় আছেন মাদুরো। এই সুযোগ কাজে লাগাতে, গত ডিসেম্বরে, কারভাহাল ট্রাম্পকে একটি চিঠি পাঠান। চিঠি বলা হয়, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে সাক্ষ্য দিতে চান তিনি।

চিঠিটির একটি কপি কারভাহালের আইনজীবীর বরাতে প্রকাশ করে সিএনএন। 

চিঠিতে হুগো কারভাহাল ব্যারিওস ট্রাম্পকে জানান, তিনি তার অতীতের কর্মের জন্য প্রায়শ্চিত্ত করতে চান। মাদুরো যুক্তরাষ্ট্রের নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন এবং ভেনেজুয়েলার কুখ্যাত গ্যাং ত্রেন দে আরাগুয়ার সঙ্গে মিলে যুক্তরাষ্ট্রে মাদক ও গুপ্তচর ঢোকানোর ষড়যন্ত্র করেছেন। এসব অভিযোগের সঙ্গে মাদুরোর বিরুদ্ধে আদালতে আনা অভিযোগের ব্যাপক মিল আছে বলে দাবি করেছে সিএনএন।

সূত্র: যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়