শিরোনাম
◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী ◈ দিল্লির আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২১; আহতদের মধ্যে ৫ বাংলাদেশি ◈ ‘আসল’ তৃণমূলের নিয়ন্ত্রণ ঋতব্রতের হাতে, মমতাকে উপদেষ্টা হওয়ার প্রস্তাব ◈ অস্ট্রেলিয়ার বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ওয়ান‌ডে দল ঘোষণা, মিরাজ অ‌ধিনায়ক ◈ বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ তুলে নিল সরকার ◈ হাজিদের লাগেজ চুরি রোধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ধর্মমন্ত্রীর ◈ ৩০০ দিনে ১৭ দেশ পেরিয়ে আর্জেন্টিনার ক্যাম্পে ৩ ভক্ত সাইক্লিস্ট  ◈ হাদি ইস্যুতে মমতার মন্তব্য; যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬, ০৭:২৯ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনের ব্যাটারি বিপ্লবে বদলে যাচ্ছে ইভি বাজার, ১০ মিনিটেরও কম সময়ে চার্জ হবে ইলেকট্রিক গাড়ি

ইলেকট্রিক গাড়ির (EV) জগতে এক অভাবনীয় বিপ্লব নিয়ে আসছে চীনের ব্যাটারি নির্মাতারা। মাত্র ১০ মিনিটের কম সময়ে পূর্ণ চার্জ হবে গাড়ির ব্যাটারি—এমন লক্ষ্য নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় নেমেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো। সম্প্রতি বেইজিং অটো শো-তে বিশ্বজুড়ে সাড়া জাগানো এই প্রযুক্তির প্রদর্শন করা হয়েছে।

এতদিন ইলেকট্রিক গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ছিল দীর্ঘ সময় ধরে চার্জ দেওয়ার বিড়ম্বনা। কিন্তু সিএটিএল (CATL) এবং বিওয়াইডি (BYD)-র মতো জায়ান্ট প্রতিষ্ঠানগুলো এখন এমন ব্যাটারি তৈরি করছে, যা পেট্রোল পাম্পে তেল ভরার মতোই দ্রুত হবে। সিএটিএল-এর নতুন 'শেনক্সিং' (Shenxing) ব্যাটারি মাত্র ১০ মিনিটের চার্জে প্রায় ৬০০ কিলোমিটার চলার সক্ষমতা রাখে।

শুধু বড় কোম্পানিগুলোই নয়, সানউওডা (Sunwoda) এবং এভ এনালিটিক্স-এর মতো দ্বিতীয় সারির নির্মাতারাও পিছিয়ে নেই। তারা এমন ব্যাটারি উন্মোচন করেছে যা ১০ শতাংশ থেকে ৭০ শতাংশ চার্জ হতে সময় নেবে মাত্র ৯ মিনিট। এমনকি এই প্রযুক্তি এখন বৈদ্যুতিক বাইসাইকেলের ক্ষেত্রেও ব্যবহারের কাজ চলছে।

বিশেষজ্ঞদের মতে, ইলেকট্রিক গাড়ি এবং জ্বালানিচালিত গাড়ির মধ্যে ব্যবধান ঘুচিয়ে দেওয়ার ক্ষেত্রে 'চার্জিং টাইম' ছিল শেষ বাধা। চীনের এই দ্রুত চার্জিং প্রযুক্তি বিশ্ববাজারে ইলেকট্রিক গাড়ির জনপ্রিয়তা কয়েক গুণ বাড়িয়ে দেবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে চীন এই সেক্টরে একক আধিপত্য ধরে রেখেছে, যেখানে বিদেশি ব্র্যান্ডগুলোর একই পরিমাণ চার্জ হতে ২০ মিনিটের বেশি সময় লাগছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়