শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ০৮ মে, ২০২৬, ১১:২২ রাত
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের আপত্তির মুখে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেন ট্রাম্প 

এনবিসি নিউজ: সৌদি আরব তার আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেওয়ায় হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ নৌ-অভিযান স্থগিত করতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তার বরাত দিয়ে এনবিসি নিউজ খবরটি প্রকাশ করেছে।

খবরে বলা হয়, ট্রাম্প রোববার সামাজিক মাধ্যমে হঠাৎ করেই এই অভিযানের ঘোষণা দেন। কিন্তু এতে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব। সৌদি সরকার দ্রুত ওয়াশিংটনকে জানিয়ে দেয় যে, তারা এই অভিযানের জন্য নিজেদের সামরিক ঘাঁটি ও আকাশসীমা ব্যবহার করতে দেবে না।

দুই মার্কিন কর্মকর্তা জানান, "রিয়াদের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমানঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমান পরিচালনার অনুমতি দিতে অস্বীকৃতি জানায় সৌদি আরব। অথচ এই ঘাঁটিকে পুরো অভিযানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে ধরা হচ্ছিল। পরিস্থিতি সামাল দিতে ট্রাম্প নিজে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেন। তবে তাতেও কোনো সমাধান হয়নি। পরে ট্রাম্প সাময়িকভাবে 'প্রজেক্ট ফ্রিডম' স্থগিত করার সিদ্ধান্ত নেন।"

প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের এই ঘোষণায় কাতারসহ উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি মিত্র দেশও বিস্মিত হয়। এমনকি ওমানের সঙ্গেও আগে কোনো সমন্বয় করা হয়নি বলে জানিয়েছেন পশ্চিম এশিয়ার এক কূটনীতিক।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আগে ঘোষণা দিয়েছে, পরে এসে আমাদের সঙ্গে আলোচনা করেছে।”

তবে, হোয়াইট হাউস দাবি করেছে, আঞ্চলিক মিত্রদের আগেই বিষয়টি জানানো হয়েছিল।

'প্রজেক্ট ফ্রিডম' মূলত ইরানের হরমুজ প্রণালিতে অবরোধ মোকাবিলার কৌশল হিসেবে ঘোষণা করা হয়েছিল। পেন্টাগন ও হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারাও প্রকাশ্যে এর পক্ষে কথা বলেছিলেন। তবে বুধবার ট্রাম্প জানান, ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতার সুযোগ তৈরি হয় কি না, তা দেখতেই আপাতত এই অভিযান স্থগিত রাখা হয়েছে।

সৌদি সূত্র জানিয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা কমাতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে রিয়াদ ইতিবাচকভাবে দেখছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়