শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ০৯ মে, ২০২৬, ০৯:০৮ সকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কেরালার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন কেসি বেনুগোপাল

ভারতের কেরালার পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন কংগ্রেসের অন্যতম শীর্ষ নেতা কেসি বেনুগোপাল। আগামী সপ্তাহে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠিত হতে পারে।  সুত্রের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন মতে, আজ শুক্রবার দলীয় পর্যবেক্ষক অজয় মাকেন এবং মুকুল ওয়াসনিক দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে একটি প্রতিবেদন জমা দেন। তাতে মাকেন ও ওয়াসনিক জানিয়েছেন, নবনির্বাচিত বিধায়ক, জোটসঙ্গী এবং সাধারণ মানুষের মতামতের ভিত্তিতে দলই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কংগ্রেস যত দ্রুত সম্ভব মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত করতে চায়।

বেনুগোপাল ছাড়াও সম্ভাব্য নামের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন বিরোধী দলীয় নেতা ভিডি সাথিসান এবং অভিজ্ঞ নেতা রমেশ চেন্নিথালা। তবে ৬৩ বছর বয়সি বেনুগোপালই সবচেয়ে এগিয়ে রয়েছেন। তিনি বর্তমানে কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আলাপ্পুঝা লোকসভা আসনের সাংসদ। মুখ্যমন্ত্রী হলে তাকে সেই সংসদ সদস্য পদ ছাড়তে হবে।

দলীয় কর্মীরা প্রকাশ্যেই বেনুগোপালকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)–এর জয়ের ‘মূল কারিগর’ হিসেবে তুলে ধরছেন। কংগ্রেস ও এর যুব সংগঠনের কার্যালয়ের বাইরে তাকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করে পোস্টারও লাগানো হয়েছে।

শপথ সোমবার অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী উপস্থিত থাকতে পারেন। এ ছাড়া তামিলনাড়ুতে সরকার গঠনের চেষ্টায় এগিয়ে থাকা রাজনীতিক থালাপতি বিজয়ও অনুষ্ঠানে যোগ দিতে পারেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়