শিরোনাম
◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার ◈ মেডিকেলের ছাত্রীরা বছরের পর বছর যৌন হয়রানির শিকার, কমপক্ষে ৩০ জনের অভিযোগ

প্রকাশিত : ১২ মে, ২০২৬, ০৮:২৬ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী সুজিত বসু ইডির হাতে গ্রেপ্তার

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হাতে গ্রেপ্তার হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু। পৌরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় টানা জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে সোমবার রাত সোয়া ৯টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইডি সূত্র জানায়, সোমবার (১১ মে) সকাল সাড়ে ১০টার দিকে সুজিত বসু তাঁর ছেলে ও আইনজীবীকে নিয়ে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে হাজির হন। সেখানে তাঁকে টানা সাড়ে ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।

ইডি কর্মকর্তাদের অভিযোগ, জেরায় তিনি কোনো সহযোগিতা করেননি এবং বিভিন্ন প্রশ্নের অপ্রাসঙ্গিক উত্তর দিয়েছেন। এর পরই তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।

কলকাতার লেকটাউন এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা সুজিত বসু রাজ্যের সাবেক দমকলমন্ত্রী। এবারের বিধানসভা নির্বাচনে বিধাননগর আসন থেকে তৃণমূলের টিকিটে লড়ে তিনি পরাজিত হন।

অভিযোগ রয়েছে, দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালে তিনি পৌরসভায় কর্মী নিয়োগে বড় ধরনের দুর্নীতিতে জড়িয়ে পড়েন।

তবে সুজিত বসুর দাবি ছিল, এই মামলায় সিবিআইয়ের দেওয়া অভিযোগপত্রে তাঁর নাম নেই। তা সত্ত্বেও নোটিশ পেয়ে আজ তিনি ইডির দপ্তরে হাজির হয়েছিলেন। এর আগে এই দুর্নীতি মামলার তদন্তে সুজিত বসুর বাসভবন, কার্যালয় ও তাঁর রেস্তোরাঁয় (ধাবা) তল্লাশি চালিয়েছিল ইডি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়