শিরোনাম
◈ বিদ্যুৎ দাম বৃদ্ধির প্রতিবাদে আজ সারা দেশে জামায়াতের বিক্ষোভ ◈ বাংলাদেশ ক্রিকেট দল ডিসেম্বরে নিউজিল্যান্ড সফ‌রে যাচ্ছে ◈ লিও‌নেল মে‌সি স্পেনের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতলেন, বা‌র্সেলোনার অভিনন্দন ◈ রামিসা ধর্ষণ-হত্যা মামলা: যুক্তিতর্ক শুনানি আজ ◈ মমতার বিস্ফোরক মন্তব্যেও নীরব দিল্লি, বক্তব্য নেই বিজেপির ◈ মরুভূমির দেশ হয়েও কেন বালু আমদানি করে সৌদি আরব? ◈ মাত্র ১৭০ টাকায় অনলাইনে এনআইডি বিক্রি! ◈ বাড়তি মার্কিন শুল্ক কার্যকর হলে রপ্তানিতে বড় ধাক্কার আশঙ্কা ◈ শেখ হাসিনার পক্ষের দাবি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনের পাশে জাতিসংঘ ◈ কারামুক্ত হলেন সাবেক মেয়র আইভী

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ১০:০৭ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের মন্দিরে দেয়াল ধসে প্রাণ গেল ৬ জনের

ভারতের মহারাষ্ট্রে ভারি বর্ষণ ও ঝোড়ো হাওয়ায় একটি মন্দিরের দেওয়াল ধসে নিহত হয়েছেন ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। 

মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রাজ্যের সাঙ্গলি জেলার মোদেওয়াড়ি গ্রামের মার্গুদেবী মন্দিরে ঘটেছে এ ঘটনা। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মঙ্গলবার এ মন্দিরে বড় জনসমাগম হয় এবং গতকালও তার ব্যতিক্রম হয়নি — উল্লেখ করে সাঙ্গলি জেলা পুলিশের সুপারিন্টেনডেন্ট তুষার দোশি বলেন, প্রায় ৩৫০ ভক্ত-দর্শনার্থী মন্দিরের চত্বরে ছিলেন। সন্ধ্যার দিকে ভারি বর্ষণ এবং ঝড় শুরু হলে তারা মন্দির চত্বরের সীমানা দেয়ালে টিনশেডের নিচে আশ্রয় নেন। হঠাৎ করে দেয়ালের একাংশ ও টিনশেড ধসে যায়। ধসে যাওয়া দেয়াল ও টিনশেডের তলায় চাপা পড়ে নিহত এবং আহতের ঘটনা ঘটেছে।

আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন বলে জানিয়েছেন তুষার দোশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়