শিরোনাম
◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি ◈ অবশেষে পদত্যাগ করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ◈ তাপপ্রবাহে পুড়ছে দেশ, দিনাজপুরে সর্বোচ্চ ৩৮.৫° সেলসিয়াস, আজও ঝড়-বৃষ্টির আভাস ◈ মার্কিন অবরোধের প্রভাব: ভিসা-মাস্টারকার্ড লেনদেন স্থগিতের ঘোষণা কিউবার

প্রকাশিত : ১৩ মে, ২০২৬, ১০:৪১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবের বিরুদ্ধে ইরানে গোপন হামলার অভিযোগ: রয়টার্স

ইরানে গোপনে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। গত মার্চের শেষ দিকে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়র্টাস। 

রয়টার্সের এক প্রতিবেদনে পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার জেরে সৌদি আরব ইরানের ভেতরে গোপন অভিযান চালায়। এটিই প্রথমবারের মতো সৌদি আরবের সরাসরি ইরানি ভূখণ্ডে সামরিক আগ্রাসনের ঘটনা বলে দাবি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার পর মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, তার ধারাবাহিকতায় সৌদি আরবও হামলার শিকার হয়। এরপরই রিয়াদ গোপনে পাল্টা হামলা চালায়।

সূত্রগুলো জানিয়েছে, হামলার পর সৌদি আরব তেহরানকে বিষয়টি অবহিত করে এবং উভয় পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা শুরু হয়। একই সঙ্গে ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয় রিয়াদ। পরে তা দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ভূমিকা রাখে।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়, সংযুক্ত আরব আমিরাতও এপ্রিলের শুরুতে ইরানে গোপন বিমান হামলা চালায়। প্রতিবেদনে বলা হয়, পারস্য উপসাগরের লাভান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলা চালানো হয়, যাতে বড় ধরনের আগুন লাগে এবং উৎপাদন আংশিকভাবে বন্ধ হয়ে যায়।

যদিও এ হামলার দায় আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি আমিরাত। তবে ওই সময় ইরান দাবি করেছিল, শত্রুপক্ষের হামলায় তাদের একটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। এর জবাবে ইরান সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

বিশ্লেষকদের মতে, এসব ঘটনা উপসাগরীয় দেশগুলোর নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরানের পাল্টা হামলার কারণে আমিরাতের পর্যটন, বিমান চলাচল ও আবাসন খাতেও অর্থনৈতিক প্রভাব পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়